ধম্মইনফোধম্মইনফোধম্মইনফো
Font ResizerAa
  • গৌতম বুদ্ধের জীবনী
  • সর্দ্ধম নীতি ও শিক্ষা
  • ইতিহাস
  • সংস্কৃতি
  • সাহিত্য
  • জীবনী
  • প্রবন্ধ
  • সংবাদ
আপনি অধ্যায়ন করছেন: শতবর্ষী বৌদ্ধ বিহারে চুরি: বাংলাদেশে সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Share
ধম্মইনফোধম্মইনফো
Font ResizerAa
Search
  • গৌতম বুদ্ধের জীবনী
  • সর্দ্ধম নীতি ও শিক্ষা
  • ইতিহাস
  • সংস্কৃতি
  • সাহিত্য
  • জীবনী
  • প্রবন্ধ
  • সংবাদ
Have an existing account? সাইন ইন
আমাদের অনুসরণ করুন
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
ধম্মইনফো > Blog > সংবাদ > শতবর্ষী বৌদ্ধ বিহারে চুরি: বাংলাদেশে সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
সংবাদ

শতবর্ষী বৌদ্ধ বিহারে চুরি: বাংলাদেশে সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ধম্মবিরীয়
সর্বশেষ আপডেট: February 6, 2025 4:32 am
ধম্মবিরীয় - প্রকাশক ও সম্পাদক, ধম্মইনফো
Share
SHARE

বাংলাদেশে সংখ্যালঘু ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সম্প্রতি কুমিল্লার লালমাই উপজেলায় একটি শতবর্ষী বৌদ্ধ বিহারে চুরির ঘটনা দেশব্যাপী বৌদ্ধ ও সংখ্যালঘুদের উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত অনুমান ২টার পরে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের আলোকদিয়া মধ্যমপাড়ায় অবস্থিত ধর্মদুত বৌদ্ধ বিহারে একদল চোর গেইটের তালা ভেঙে প্রবেশ করে। চোরেরা শতবর্ষী অষ্টধাতুর (১০ ইঞ্চি) একটি মূর্তি, ৫টি তামার মূর্তি এবং আইপিএসের দুটি ব্যাটারি নিয়ে যায়। আরও একটি মূর্তি বিহারের মাঠে ভাঙা অবস্থায় পাওয়া গেছে।

চুরির ঘটনার পর বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহ আলম ও সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় ধর্মদুত বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সদস্য মিন্টু সিংহ অজ্ঞাত চোরদের বিরুদ্ধে লালমাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পাশ্ববর্তী শাক্যমনি প্যাগোডার দায়িত্বরত ভিক্ষু প্রজ্ঞাদীপ্তি বলেন, “চুরি হওয়া বৌদ্ধ বিহারটি একশ বছরেরও পুরনো। তবে সেখানে রাতে কোনো ভিক্ষু অবস্থান করেন না। শুধু দিনে ধর্মীয় কার্যক্রম চলে। ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”

লালমাই থানার ওসি মো: শাহ আলম জানান, “বিহারের পক্ষে একটি লিখিত অভিযোগ পেয়েছি। চুরি হওয়া মূর্তি উদ্ধারে ও চোরদের শনাক্ত করতে ওই এলাকার কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।”

এ ধরনের ঘটনা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। এর আগেও দেশে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দেয়। বিশেষ করে সংখ্যালঘুদের উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি হয়ে উঠেছে।

এই চুরির ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির প্রতিফলন। ধর্মীয় প্রতিষ্ঠানের অব্যাহত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কঠোর হতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের দুঃখজনক ঘটনা আর না ঘটে।

dhammabiriya ধম্মবিরীয়
ধম্মবিরীয়

প্রকাশক ও সম্পাদক, ধম্মইনফো-ডট-কম

Subscribe to Our Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
এই ধম্মইনফোটি শেয়ার করুন
টুইটার ইমেইল লিং কপি করুন প্রিন্ট
পূর্বের ধম্মইনফো বাংলাদেশ সাড়ে ৪ মাসে বাংলাদেশে ১৭৪ সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ২৩ সংখ্যালঘু: একটি ভয়াবহ মানবাধিকার সংকট
পরবর্তী ধম্মইনফো সংখ্যালঘুদের উপর ৫-১৫ আগস্ট: সংখ্যালঘুদের উপর  ৩৭টি সহিংস হামলা – জাতিসংঘের প্রতিবেদনে এনএসআই
আপনার ভাবনা শেয়ার করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বাধিক পঠিত ইনফো

ভিক্ষু
বর্তমান যুগে ভিক্ষুদের যা আবশ্যক
প্রবন্ধ
walk for peace
ওয়াক ফর পিস: নীরব পদযাত্রায় বিশ্ব বিবেকের জাগরণ
নির্বাচিত সম্পাদকীয়
পাকিস্তানে বৌদ্ধ বিহার
ফেইসবুক ট্রেন্ডিং ‘পাকিস্তানে একমাত্র বৌদ্ধ বিহার’! প্রকৃত সত্য কি?
সংবাদ
অভয়তিষ্য মহাস্থবির
আলোর ফল্গুধারা সদ্ধর্মকীর্তি সংঘরাজ অভয়তিষ্য মহাস্থবির
জীবনী
লুম্বিনী হাতে আঁকা ম্যাপ
গৌতম বুদ্ধের জন্মস্থান যেভাবে খুঁজে পান এক বাঙালি
ইতিহাস ঐতিহ্য নির্বাচিত
কৃপাশরণ মহাস্থবির
কর্মযোগী কৃপাশরণ মহাস্থবির : বঙ্গীয় বৌদ্ধ রেঁনেসার অগ্রদূত
জীবনী

আরো ইনফো পড়ুন

সংবাদ

বাণিজ্যিকীকরণের কবলে কোয়াসান: বিপাকে সাধারণ তীর্থযাত্রীরা 

বিশেষ প্রতিবেদন | ধম্মইনফো জাপানের ওয়াকায়ামা প্রিফেকচারের সমুদ্রপৃষ্ঠ থেকে ৮০০ মিটার উঁচুতে শান্ত ও নির্জন পরিবেশে অবস্থিত ঐতিহাসিক কোয়াসান (Mount…

5 বার পাঠ করেছে
সংবাদ

উজবেকিস্তানের বৌদ্ধ ঐতিহ্য সংরক্ষণে বিশেষ উদ্যোগ: দ্বিপাক্ষিক বৈঠকে মোদী-মির্জিওয়েভের ঐতিহাসিক সিদ্ধান্ত

বিশেষ কূটনৈতিক ও বিশ্ব ঐতিহ্য প্রতিবেদন | ধম্মইনফো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্প্রতি সমাপ্ত উজবেকিস্তান সফরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের…

3 বার পাঠ করেছে
বিশ্ব বৌদ্ধ সংঘ কাউন্সিলের ৬০তম বার্ষিকী
সংবাদ

শ্রীলঙ্কায় শুরু হচ্ছে বিশ্ব বৌদ্ধ সংঘের ৬০ বছর পূর্তি উৎসব

আন্তর্জাতিক বৌদ্ধ সংগঠন ‘ওয়ার্ল্ড বৌদ্ধ সংঘ কাউন্সিল’ (ডব্লিউবিএসসি)-এর ৬০তম বার্ষিকী (হীরক জয়ন্তী) এবং ১১তম সাধারণ পরিষদের দ্বিতীয় নির্বাহী কমিটির সভা…

2 বার পাঠ করেছে
সংবাদ

নিউইয়র্কের হাই লাইন পার্কে স্থাপিত হচ্ছে বিশাল বৌদ্ধ শিল্পকর্ম

বিশ্বের অন্যতম ব্যস্ত শহর নিউ ইয়র্কের সুপরিচিত ‘হাই লাইন’ পার্কে এবার বসতে যাচ্ছে এক বিশাল বুদ্ধমূর্তি। ভিয়েতনামি-আমেরিকান শিল্পী তুয়ান অ্যান্ড্রু…

3 বার পাঠ করেছে
Logo dark logo

আমাদের ইনফো

  • ধম্মইনফো সর্ম্পকে
  • যোগাযোগ
  • উপদেষ্টা
  • অর্থায়ন
  • ইনফো প্রেরণ করুন

গৌতম বুদ্ধের জীবনী

  • জন্ম
  • শৈশব কাল
  • বিবাহ
  • গৃহ ত্যাগ
  • বুদ্ধত্ব লাভ
  • ধর্ম প্রচার
  • মহাপরিনির্বাণ

বিশ্ব বৌদ্ধ ইনফো

  • এশিয়া
  • ইউরোপ
  • আফ্রিকা
  • উত্তর আমেরিকা
  • দক্ষিণ আমেরিকা

স্বদেশ ইনফো

  • জীবনী
  • ইতিহাস
  • সাহিত্য
  • ঐতিহ্য
  • সংস্কৃতি

আরো ইনফো

  • সম্পাদকীয়
  • গবেষণা
  • নির্বাচিত
  • সংবাদ

মিডিয়া ইনফো

  • ইউটিউব
  • ফেইসবুক
  • ইনস্টাগ্রাম
  • টুইটার

স্বত্ব © ২০১১-২০২৪ ধম্মইনফো সম্পাদক ও প্রকাশক: ধম্মবিরীয় ভিক্ষু

Welcome Back!

Sign in to your account

পার্সওয়ার্ড ভুলে গেছেন?