ধম্মইনফোধম্মইনফোধম্মইনফো
Font ResizerAa
  • গৌতম বুদ্ধের জীবনী
  • সর্দ্ধম নীতি ও শিক্ষা
  • ইতিহাস
  • সংস্কৃতি
  • সাহিত্য
  • জীবনী
  • প্রবন্ধ
  • সংবাদ
আপনি অধ্যায়ন করছেন: যে ছবি আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে পারে
Share
ধম্মইনফোধম্মইনফো
Font ResizerAa
Search
  • গৌতম বুদ্ধের জীবনী
  • সর্দ্ধম নীতি ও শিক্ষা
  • ইতিহাস
  • সংস্কৃতি
  • সাহিত্য
  • জীবনী
  • প্রবন্ধ
  • সংবাদ
Have an existing account? সাইন ইন
আমাদের অনুসরণ করুন
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
ধম্মইনফো > Blog > নির্বাচিত > যে ছবি আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে পারে
নির্বাচিতসংস্কৃতি

যে ছবি আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে পারে

ধম্মবিরীয়
সর্বশেষ আপডেট: April 23, 2024 5:09 am
ধম্মবিরীয় - প্রকাশক ও সম্পাদক, ধম্মইনফো
Share
SHARE
শ্রামণ

ছবিগুলো একবার দেখুন। তারপর ভেবে দেখুন এদেশে আমাদের বিহারগুলোতে অবস্থান করা সেই ছোট্ট শ্রামণদের জীবন। এই বয়সে মা-বাবার ভালবাসা আর ভাই-বোনদের আদর থেকে দূরে থেকে কিভাবে তারা একটি বিহারে বেড়ে উঠে?

বিশেষ করে আমাদের এদেশের বিহারে অলিখিত নিয়ম হচ্ছে একটি বিহারে একজন ভিক্ষু সাথে একজন শ্রমণ বা একজন সেবক।এই বয়সে সেই শ্রমণ বা সেবক ভোরে পাখি জাগার আগে জেগে উঠে। এই নিয়ম পরিবর্তন হয় না। কি মাঘের শীত বা ভাদ্রমাসের গরম।

তারপর বিহারে সব কাজ একা হাতে সম্পন্ন করে তারা। বিহার ঝাড় দেয়া, উঠোন পরিস্কার করা, বুদ্ধের আসনে ফুল ও পানি তোলা, দায়কের বাড়ীতে গিয়ে ছোয়াইং আনা, বুদ্ধকে পূজা তোলা, বিহারাধ্যক্ষ ভান্তেকে আসন দিয়ে পরিবেশন করা, নিজে খেয়ে সব তালা-বাসন পরিস্কার করা আরো কতো ধরনের কাজ যে করতে হয় এদেশের একজন ছোট্ট শ্রমণ বা সেবককে সে খবর আমরা যেমন হিসাবে রাখি না। তাদের কোমল হাতের একাজের এই সমাজও মূল্যায়ন করে না। অনেকে মনে করে তারা বিহারের শ্রমণ বা সেবক হয়েছে এসব করার জন্য।

তারপর আরো আছে যে বিহারে চা পানের প্রচলন আছে সেখানে দিনে কয়েকবার করে চুলায় আগুন জ্বালাতে আর চা দিতে দিতে শ্রামণ বা সেবকের পরিদেয় পোশাক হয়ে যায় কয়লার কালিতে মাখামাখি।

তাপর নিজের স্কুলের পড়া তৈরী করতে হয়। সেই সময় কোথায়? নিজে নিজে তৈরী হতে হয় স্কুলে যাওয়ার জন্য। শুধু নিজের কাপড় কাচতে হয় না, তাকে কাচতে হয় বিহারের কাপড়, বেডসহ বিহারাধ্যক্ষের পরিদেয় চীবর।

তারপরও আমাদের এদেশের বিহারগুলোতে বেড়ে উঠা এই ছোট্ট শ্রামণ বা সেবকেরা আমাদের ক’জনের প্রিয় পাত্র হয়? বিহারের দায়ক-দায়িকারা ক’জনে তাদের ক্ষুদ্র ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে? আমাদের শ্রদ্ধেয় বিহারাধ্যক্ষ ভান্তেরা ক’জনে এদের এজন বড় ভাই, পিতা বা দাদুর স্নেহ বন্ধনে জড়িয়ে রাখে?

সেদিন ফেইসবুকে এক ভন্তের দেয়া স্ট্যাটাসে দেখলাম, বেশী হলে ৫ বছরের সামান্য বেশী হবে এক ছোট্ট শ্রামণ ইট বহন করছে। একটি না; নিয়েছে চার-চারটি ইটি। ডান কাদে ২টি, বাম কাদে দুটি। স্ট্যাটাসে ভন্তে মহোদয় লিখেছেন, ‘কর্মই ধর্ম, ধর্মই কর্ম। এ মহৎ মন্ত্রে উজ্জীবিত হোক সকল মানব জাতি।’

শিশু শ্রম

কর্মই ধর্ম, ধর্মই কর্ম আমাদের মনে থাকলেও আমরা কি করে ভুলে যায় কর্মের শ্রেণী বিন্যাস। বয়স বা ক্ষমতা/যোগ্যতার নিরিকে কর্ম সম্পাদনের কথা।

যেখানে বর্তমান শিশু শ্রম আইনগত ভাবে বন্ধ করে বিদ্যা অর্জনে স্কুলের ব্যাগ বহণেও করা হচ্ছে ওজন নির্ধারণের কঠোর নিয়মাবলী। সেখানে আমরা একটা ছোট্ট শ্রামণের কোমল শরীরে চার-চারটি ইট তুলে দিয়ে কি করে মহৎ কর্ম সম্পাদনের দৃষ্টান্ত হিসাবে দেখাতে পারি? এটা আমাদের রুচি বোধ বা বিবেকে  পচন যে ধরেছে তার প্রমান নয় কি?

এখন বা আজকে যারা শ্রামণ বা সেবক তারা আগামীতে আমাদের সদ্ধর্ম ও সমাজের ভবিষ্যৎ একথা আমাদের মনে রাখা দরকার। তাঁর দৃষ্টান্ত আমাদের বর্তমান এই বৌদ্ধ সমাজ। অতীতে যারা কোন বিহারে শ্রমণ ছিল তারা বর্তমানে থের, মহাথের, সংঘরাজ, সংঘনায়ক। সর্বজন পূজ্য নন্দিত সাধক এবং সদ্ধর্ম দেশক।

আসুন আমাদের দৃষ্টি ভঙ্গির পরিবর্তন করি….।

dhammabiriya ধম্মবিরীয়
ধম্মবিরীয়

প্রকাশক ও সম্পাদক, ধম্মইনফো-ডট-কম

Subscribe to Our Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

এই ধম্মইনফোটি শেয়ার করুন
টুইটার ইমেইল লিং কপি করুন প্রিন্ট
পরবর্তী ধম্মইনফো নারী আমরা মেয়েরা কেমন আছি
আপনার ভাবনা শেয়ার করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বাধিক পঠিত ইনফো

ভিক্ষু
বর্তমান যুগে ভিক্ষুদের যা আবশ্যক
প্রবন্ধ
অভয়তিষ্য মহাস্থবির
আলোর ফল্গুধারা সদ্ধর্মকীর্তি সংঘরাজ অভয়তিষ্য মহাস্থবির
জীবনী
পাকিস্তানে বৌদ্ধ বিহার
ফেইসবুক ট্রেন্ডিং ‘পাকিস্তানে একমাত্র বৌদ্ধ বিহার’! প্রকৃত সত্য কি?
সংবাদ
বৌদ্ধ
বৌদ্ধ বিহার ভিত্তিক পালি টোলের ইতিকথা
ইতিহাস
লুম্বিনী হাতে আঁকা ম্যাপ
গৌতম বুদ্ধের জন্মস্থান যেভাবে খুঁজে পান এক বাঙালি
ইতিহাস ঐতিহ্য নির্বাচিত
walk for peace
ওয়াক ফর পিস: নীরব পদযাত্রায় বিশ্ব বিবেকের জাগরণ
নির্বাচিত সম্পাদকীয়

আরো ইনফো পড়ুন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য নিয়ে বিশেষ বক্তৃতা ১৮ মার্চ
গবেষণা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য নিয়ে বিশেষ বক্তৃতা ১৮ মার্চ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ‘ইউনিভার্সিটি অফ দ্য ওয়েস্ট’-এ বাংলাদেশের বৌদ্ধধর্মের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।…

1 বার পাঠ করেছে
সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের প্রস্তুতি
সংবাদ

২৯ জানুয়ারি শুরু হচ্ছে ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্হবির মহোদয়ের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া

বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় গুরু, ত্রয়োদশ সংঘরাজ এবং একুশে পদকপ্রাপ্ত অগ্গমহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ ড. জ্ঞানশ্রী মহাস্হবিরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান আগামী ২৯…

2 বার পাঠ করেছে
দিল্লিতে বসছে দ্বিতীয় বৈশ্বিক বৌদ্ধ সম্মেলন
সংবাদ

দিল্লিতে বসছে দ্বিতীয় বৈশ্বিক বৌদ্ধ সম্মেলন, আলোচনায় বিশ্বশান্তি ও সহাবস্থান

বিশ্বজুড়ে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, গবেষক ও চিন্তাবিদদের অংশগ্রহণে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী ২৪ ও ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে…

2 বার পাঠ করেছে
Walk for Peace
নির্বাচিতসম্পাদকীয়

আমেরিকার রাজপথে শান্তির পদচারণা: বৌদ্ধ ভিক্ষু ও অলকার ব্যতিক্রমী এক যাত্রা

একবিংশ শতাব্দীর তৃতীয় দশকে এসে বিশ্ব এক গভীর অস্থিরতার ভেতর দিয়ে অগ্রসর হচ্ছে। ইউক্রেন, গাজা, মধ্যপ্রাচ্য, আফ্রিকা—যুদ্ধ ও সংঘাতের মানচিত্র…

8 বার পাঠ করেছে
Logo dark logo

আমাদের ইনফো

  • ধম্মইনফো সর্ম্পকে
  • যোগাযোগ
  • উপদেষ্টা
  • অর্থায়ন
  • ইনফো প্রেরণ করুন

গৌতম বুদ্ধের জীবনী

  • জন্ম
  • শৈশব কাল
  • বিবাহ
  • গৃহ ত্যাগ
  • বুদ্ধত্ব লাভ
  • ধর্ম প্রচার
  • মহাপরিনির্বাণ

বিশ্ব বৌদ্ধ ইনফো

  • এশিয়া
  • ইউরোপ
  • আফ্রিকা
  • উত্তর আমেরিকা
  • দক্ষিণ আমেরিকা

স্বদেশ ইনফো

  • জীবনী
  • ইতিহাস
  • সাহিত্য
  • ঐতিহ্য
  • সংস্কৃতি

আরো ইনফো

  • সম্পাদকীয়
  • গবেষণা
  • নির্বাচিত
  • সংবাদ

মিডিয়া ইনফো

  • ইউটিউব
  • ফেইসবুক
  • ইনস্টাগ্রাম
  • টুইটার

স্বত্ব © ২০১১-২০২৪ ধম্মইনফো সম্পাদক ও প্রকাশক: ধম্মবিরীয় ভিক্ষু

Welcome Back!

Sign in to your account

পার্সওয়ার্ড ভুলে গেছেন?