ধম্মইনফোধম্মইনফোধম্মইনফো
Font ResizerAa
  • গৌতম বুদ্ধের জীবনী
  • সর্দ্ধম নীতি ও শিক্ষা
  • ইতিহাস
  • সংস্কৃতি
  • সাহিত্য
  • জীবনী
  • প্রবন্ধ
  • সংবাদ
আপনি অধ্যায়ন করছেন: অ্যাটর্নি জেনারেলের বিতর্কিত বক্তব্য: বাংলাদেশের ধর্মনিরপেক্ষতার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা
Share
ধম্মইনফোধম্মইনফো
Font ResizerAa
Search
  • গৌতম বুদ্ধের জীবনী
  • সর্দ্ধম নীতি ও শিক্ষা
  • ইতিহাস
  • সংস্কৃতি
  • সাহিত্য
  • জীবনী
  • প্রবন্ধ
  • সংবাদ
Have an existing account? সাইন ইন
আমাদের অনুসরণ করুন
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
ধম্মইনফো > Blog > নির্বাচিত > অ্যাটর্নি জেনারেলের বিতর্কিত বক্তব্য: বাংলাদেশের ধর্মনিরপেক্ষতার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা
নির্বাচিতসংবাদ

অ্যাটর্নি জেনারেলের বিতর্কিত বক্তব্য: বাংলাদেশের ধর্মনিরপেক্ষতার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

ইনফো নিউজরুম
সর্বশেষ আপডেট: November 27, 2024 3:05 am
ইনফো নিউজরুম
Share
SHARE

বাংলাদেশের সংবিধানের ধর্মনিরপেক্ষ নীতি নিয়ে সম্প্রতি হাইকোর্টে এক রুলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এর এক বিতর্কিত বক্তব্যে বাংলাদেশের সংবিধানের ধর্মনিরপেক্ষতার মূলনীতি ও ইতিহাসকে কেন্দ্র প্রশ্নবিদ্ধ করেছে। তিনি সংবিধানের অষ্টম অনুচ্ছেদের ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে সেখানে “সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস” প্রতিস্থাপনের প্রস্তাব রেখেছেন। অ্যাটর্নি জেনারেলের বিতর্কীত বক্তব্যে সংখ্যালঘু সম্প্রদায়, রাজনৈতিক মহল এবং সুশীল সমাজ বাংলাদেশের ভবিষ্যত ধর্মনিরপেক্ষতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

Contents
অ্যাটর্নি জেনারেলের বক্তব্যসংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিক্রিয়াসুশীল সমাজ ও মানবাধিকার কর্মীদের উদ্বেগ

অ্যাটর্নি জেনারেলের বক্তব্য

সম্প্রতি হাইকোর্টে এক রুলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, “ধর্মনিরপেক্ষতার পরিবর্তে সংবিধানে ‘সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ বহাল থাকা উচিত, যা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।” তিনি দাবি করেন, এটি দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন।

সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিক্রিয়া

এই বক্তব্যকে ঘিরে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ এক বিবৃতিতে জানায়, “এটি সংখ্যালঘু সম্প্রদায়ের অস্তিত্বের ওপর আঘাত এবং সাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচেষ্টা।” 

সংখ্যালঘু নেতারা বলছেন, সংবিধানের ধর্মনিরপেক্ষতার নীতি বাদ দিলে সংখ্যালঘুদের ওপর হামলা, বৈষম্য ও দমনপীড়ন আরও বাড়বে।

সংখ্যালঘু সম্প্রদায়ের অভিমত, ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে বাংলাদেশকে সাম্প্রদায়িক ও মৌলবাদী রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সংবিধানের পরিবর্তন হবে আত্মঘাতী।

সুশীল সমাজ ও মানবাধিকার কর্মীদের উদ্বেগ

মানবাধিকার সংস্থাগুলো এই বক্তব্যের নিন্দা জানিয়ে বলেছে, “সংবিধানে ধর্মনিরপেক্ষ নীতি বাংলাদেশের বহুত্ববাদী ঐতিহ্যকে সংরক্ষণ করে। এই নীতি থেকে সরে আসা মানে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার খর্ব করা।” সুশীল সমাজের একজন বিশিষ্ট সদস্য বলেন, “ধর্মনিরপেক্ষতার নীতি বাদ দেওয়ার অর্থ মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বিচ্যুতি।”

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদসহ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের এর মতে, রাষ্ট্র পরিচালনার অন্যতম মৌলনীতি ‘ধর্মনিরপেক্ষতা’ বাদ দেওয়ার বিষয়টি গণতন্ত্র, পরমতসহিষ্ণুতা, সংখ্যালঘুর অধিকার, আইনের শাসনে নাগরিকের সমতা, ক্ষমতাসীনদের জবাবদিহির ব্যবস্থা, মুক্তিযুদ্ধ ও বৈষম্যবিরোধী চেতনার সম্পূর্ণ পরিপন্থি। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠী মনে করে, মুক্তিযুদ্ধের মূল্যবোধের পরিপন্থি হিসেবে সংবিধানে পরিবর্তন এবং পরবর্তী সময়ে সংবিধানের ২ক অনুচ্ছেদে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ সংযোজন করার মধ্য দিয়ে নাগরিকদের মাঝে বৈষম্য সৃষ্টির পাশাপাশি তাদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করা হয়েছে। সংখ্যালঘু ঐক্যমোর্চার সংগঠনসমূহ তিন যুগ ধরে রাষ্ট্রধর্ম বাতিল এবং অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। সংখ্যালঘু ঐক্যমোর্চা মনে করে, অ্যাটর্নি জেনারেলের শুনানিতে প্রদত্ত বক্তব্য একদিকে যেমন মুক্তিযুদ্ধের মূলচেতনা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের পরিপন্থি; অন্যদিকে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের চেতনার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়।

সংখ্যালঘু নেতৃবৃন্ধ, অ্যাটর্নি জেনারেলকে সংশ্লিষ্ট শুনানিতে তার প্রদত্ত বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে—যেন অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সাংবিধানিক সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠিত হয়।

অ্যাটর্নি জেনারেলের বক্তব্য বাংলাদেশের রাজনীতি ও সমাজে একটি গুরুত্বপূর্ণ বিতর্কের জন্ম দিয়েছে। এই প্রস্তাবের বাস্তবায়ন দেশের সংখ্যালঘু সম্প্রদায় ও প্রগতিশীল অংশের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এটি দেশের ধর্মনিরপেক্ষ চেতনার ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

সংবাদ
ইনফো নিউজরুম
Subscribe to Our Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

এই ধম্মইনফোটি শেয়ার করুন
টুইটার ইমেইল লিং কপি করুন প্রিন্ট
পূর্বের ধম্মইনফো বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্ট বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড গঠন: সাবেক ট্রাস্টি বোর্ডের দুর্নীতির অভিযোগ ও নতুন প্রত্যাশা
পরবর্তী ধম্মইনফো সনাতনী জাগরণ হামলা ও বাধা জয় করে রংপুরে সনাতনী জাগরণ মঞ্চের সমাবেশ
আপনার ভাবনা শেয়ার করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বাধিক পঠিত ইনফো

ভিক্ষু
বর্তমান যুগে ভিক্ষুদের যা আবশ্যক
প্রবন্ধ
পাকিস্তানে বৌদ্ধ বিহার
ফেইসবুক ট্রেন্ডিং ‘পাকিস্তানে একমাত্র বৌদ্ধ বিহার’! প্রকৃত সত্য কি?
সংবাদ
walk for peace
ওয়াক ফর পিস: নীরব পদযাত্রায় বিশ্ব বিবেকের জাগরণ
নির্বাচিত সম্পাদকীয়
অভয়তিষ্য মহাস্থবির
আলোর ফল্গুধারা সদ্ধর্মকীর্তি সংঘরাজ অভয়তিষ্য মহাস্থবির
জীবনী
লুম্বিনী হাতে আঁকা ম্যাপ
গৌতম বুদ্ধের জন্মস্থান যেভাবে খুঁজে পান এক বাঙালি
ইতিহাস ঐতিহ্য নির্বাচিত
কৃপাশরণ মহাস্থবির
কর্মযোগী কৃপাশরণ মহাস্থবির : বঙ্গীয় বৌদ্ধ রেঁনেসার অগ্রদূত
জীবনী

আরো ইনফো পড়ুন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য নিয়ে বিশেষ বক্তৃতা ১৮ মার্চ
গবেষণা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য নিয়ে বিশেষ বক্তৃতা ১৮ মার্চ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ‘ইউনিভার্সিটি অফ দ্য ওয়েস্ট’-এ বাংলাদেশের বৌদ্ধধর্মের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।…

1 বার পাঠ করেছে
সংবাদ

নিউইয়র্কের হাই লাইন পার্কে স্থাপিত হচ্ছে বিশাল বৌদ্ধ শিল্পকর্ম

বিশ্বের অন্যতম ব্যস্ত শহর নিউ ইয়র্কের সুপরিচিত ‘হাই লাইন’ পার্কে এবার বসতে যাচ্ছে এক বিশাল বুদ্ধমূর্তি। ভিয়েতনামি-আমেরিকান শিল্পী তুয়ান অ্যান্ড্রু…

3 বার পাঠ করেছে
সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের প্রস্তুতি
সংবাদ

২৯ জানুয়ারি শুরু হচ্ছে ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্হবির মহোদয়ের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া

বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় গুরু, ত্রয়োদশ সংঘরাজ এবং একুশে পদকপ্রাপ্ত অগ্গমহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ ড. জ্ঞানশ্রী মহাস্হবিরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান আগামী ২৯…

2 বার পাঠ করেছে
দিল্লিতে বসছে দ্বিতীয় বৈশ্বিক বৌদ্ধ সম্মেলন
সংবাদ

দিল্লিতে বসছে দ্বিতীয় বৈশ্বিক বৌদ্ধ সম্মেলন, আলোচনায় বিশ্বশান্তি ও সহাবস্থান

বিশ্বজুড়ে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, গবেষক ও চিন্তাবিদদের অংশগ্রহণে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী ২৪ ও ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে…

2 বার পাঠ করেছে
Logo dark logo

আমাদের ইনফো

  • ধম্মইনফো সর্ম্পকে
  • যোগাযোগ
  • উপদেষ্টা
  • অর্থায়ন
  • ইনফো প্রেরণ করুন

গৌতম বুদ্ধের জীবনী

  • জন্ম
  • শৈশব কাল
  • বিবাহ
  • গৃহ ত্যাগ
  • বুদ্ধত্ব লাভ
  • ধর্ম প্রচার
  • মহাপরিনির্বাণ

বিশ্ব বৌদ্ধ ইনফো

  • এশিয়া
  • ইউরোপ
  • আফ্রিকা
  • উত্তর আমেরিকা
  • দক্ষিণ আমেরিকা

স্বদেশ ইনফো

  • জীবনী
  • ইতিহাস
  • সাহিত্য
  • ঐতিহ্য
  • সংস্কৃতি

আরো ইনফো

  • সম্পাদকীয়
  • গবেষণা
  • নির্বাচিত
  • সংবাদ

মিডিয়া ইনফো

  • ইউটিউব
  • ফেইসবুক
  • ইনস্টাগ্রাম
  • টুইটার

স্বত্ব © ২০১১-২০২৪ ধম্মইনফো সম্পাদক ও প্রকাশক: ধম্মবিরীয় ভিক্ষু

Welcome Back!

Sign in to your account

পার্সওয়ার্ড ভুলে গেছেন?