ধম্মইনফোধম্মইনফোধম্মইনফো
Font ResizerAa
  • গৌতম বুদ্ধের জীবনী
  • সর্দ্ধম নীতি ও শিক্ষা
  • ইতিহাস
  • সংস্কৃতি
  • সাহিত্য
  • জীবনী
  • প্রবন্ধ
  • সংবাদ
আপনি অধ্যায়ন করছেন: সাড়ে ৪ মাসে বাংলাদেশে ১৭৪ সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ২৩ সংখ্যালঘু: একটি ভয়াবহ মানবাধিকার সংকট
Share
ধম্মইনফোধম্মইনফো
Font ResizerAa
Search
  • গৌতম বুদ্ধের জীবনী
  • সর্দ্ধম নীতি ও শিক্ষা
  • ইতিহাস
  • সংস্কৃতি
  • সাহিত্য
  • জীবনী
  • প্রবন্ধ
  • সংবাদ
Have an existing account? সাইন ইন
আমাদের অনুসরণ করুন
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
ধম্মইনফো > Blog > নির্বাচিত > সাড়ে ৪ মাসে বাংলাদেশে ১৭৪ সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ২৩ সংখ্যালঘু: একটি ভয়াবহ মানবাধিকার সংকট
নির্বাচিতসম্পাদকীয়

সাড়ে ৪ মাসে বাংলাদেশে ১৭৪ সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ২৩ সংখ্যালঘু: একটি ভয়াবহ মানবাধিকার সংকট

ধম্মবিরীয়
সর্বশেষ আপডেট: February 4, 2025 2:04 am
ধম্মবিরীয় - প্রকাশক ও সম্পাদক, ধম্মইনফো
Share
SHARE

বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর চলমান সহিংসতা এবং বৈষম্যমূলক আচরণ একটি গভীর মানবাধিকার সংকটের ইঙ্গিত। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, মাত্র সাড়ে চার মাসে ১৭৪টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ২৩ জন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু হত্যার শিকার হয়েছেন। নারীদের উপর নির্যাতন, উপাসনালয়ে হামলা, বাড়িঘর দখল, ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার, রাষ্ট্রীয় চাকরিতে বৈষম্য—এই সবই সংখ্যালঘু জনগোষ্ঠীকে বাংলাদেশ এক ভয়াবহ অস্তিত্ব সংকটের দিকে ঠেলে দিচ্ছে।

Contents
সংখ্যালঘুদের উপর দমন-পীড়ন ও সহিংসতারাষ্ট্রীয় বৈষম্য ও নিপীড়নকী করণীয়?

এই বিষয়ে গত বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫ এক সংবাদ সম্মেলন করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

সংখ্যালঘুদের উপর দমন-পীড়ন ও সহিংসতা

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য অনুযায়ী, ২১ আগস্ট থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ৬৪টি উপাসনালয়ে হামলা, ৩৮টি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। শুধু তাই নয়, কথিত ধর্ম অবমাননার অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যা স্বাধীন মতপ্রকাশের অধিকারের উপর সরাসরি আঘাত।

এই সহিংসতা নিছক বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি সুপরিকল্পিত নীতির অংশ, যেখানে সংখ্যালঘুদের সম্পদ, ধর্মীয় অধিকার ও মানবিক মর্যাদা হরণ করা হচ্ছে। রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী এবং প্রশাসনের ভূমিকা এক্ষেত্রে প্রশ্নবিদ্ধ।

রাষ্ট্রীয় বৈষম্য ও নিপীড়ন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য অনুযায়ী,সংখ্যালঘু নিপীড়নের আরেকটি ভয়াবহ রূপ দেখা যায় সরকারি চাকরিতে সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক আচরণে। তথ্য বলছে, ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদ থেকে চাকরিচ্যুতদের মধ্যে ১০৩ জন সংখ্যালঘু। ৪৩তম বিসিএসে ২২৭ জনকে বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে ৮২ জন সংখ্যালঘু সম্প্রদায়ের। এমনকি ৫৫ জন নারী কর্মকর্তার মধ্যে ১৬ জন সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য, যারা চাকরিচ্যুত হয়েছেন।

এটি কি নিছক কাকতালীয় ঘটনা, নাকি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংখ্যালঘুদের ধীরে ধীরে প্রশাসনিক কাঠামো থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া? এই বৈষম্যমূলক আচরণ সংবিধানের মূল চেতনার সাথে সাংঘর্ষিক এবং মানবাধিকারের চরম লঙ্ঘন।

ঐক্য পরিষদ দাবি করেছে, চলমান সহিংসতা এবং বৈষম্য কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি দীর্ঘদিন ধরে চলে আসা সংখ্যালঘু নিঃস্বকরণের ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ। ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেপ্তার, চাকরিচ্যুতি, বাড়িঘর দখল—সব মিলিয়ে এটি একটি সুপরিকল্পিত কৌশল, যাতে সংখ্যালঘু জনগোষ্ঠীকে ক্রমাগত দুর্বল করে ফেলা যায়।

ঐক্য পরিষদের মতে, সরকার বৈষম্যমূলক নীতি গ্রহণের মাধ্যমে সংখ্যালঘুদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। ‘ধর্মনিরপেক্ষতা’ নীতি বাদ দেওয়ার পরিকল্পনাও এই বৈষম্যকে আরও গভীর সংকটে ঠেলে দিচ্ছে।

কী করণীয়?

বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর এই ভয়াবহ পরিস্থিতির অবসান ঘটাতে হলে রাষ্ট্রকে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে:

  • সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ: সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অপরাধীদের শাস্তি না দিলে এ ধরনের অপরাধ আরও বাড়বে।
  • রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা: নিয়োগ ও চাকরিচ্যুতির ক্ষেত্রে সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ করতে হবে।
  • উপাসনালয় ও সম্পত্তির সুরক্ষা: সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সম্পত্তি রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে হবে।
  • আইনি ও সাংবিধানিক সুরক্ষা: সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে সাংবিধানিকভাবে সুরক্ষা প্রদান করা জরুরি। সংখ্যালঘুদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
  • সাম্প্রদায়িক সম্প্রীতির পুনঃপ্রতিষ্ঠা: রাজনৈতিক দল, সুশীল সমাজ, এবং মানবাধিকার সংগঠনগুলোকে সংখ্যালঘুদের পক্ষে শক্ত অবস্থান নিতে হবে।

বাংলাদেশ একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত দেশ, যেখানে ধর্মনিরপেক্ষতার আদর্শই ছিল মূল ভিত্তি। অথচ আজ সেই আদর্শ বিপন্ন। সাম্প্রদায়িক সহিংসতা, রাষ্ট্রীয় বৈষম্য এবং রাজনৈতিক সুবিধাবাদিতা সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য এক ভয়াবহ সংকট সৃষ্টি করেছে।

যদি এই নির্যাতন ও বৈষম্য বন্ধ করা না হয়, তবে এটি কেবল সংখ্যালঘুদের জন্য নয়, বরং গোটা জাতির জন্য একটি অশুভ সংকেত। তাই এখনই সময় সংখ্যালঘুদের অধিকার রক্ষা এবং একটি সহনশীল ও সাম্যের সমাজ গঠনের জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার। রাষ্ট্র যদি সংখ্যালঘুদের প্রতি দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, তবে এর পরিণতি ভয়াবহ হবে, যা দেশকে আরও গভীর সামাজিক সংকটে ফেলে দেবে।

dhammabiriya ধম্মবিরীয়
ধম্মবিরীয়

প্রকাশক ও সম্পাদক, ধম্মইনফো-ডট-কম

Subscribe to Our Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

এই ধম্মইনফোটি শেয়ার করুন
টুইটার ইমেইল লিং কপি করুন প্রিন্ট
পূর্বের ধম্মইনফো প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের “নির্লজ্জ” শব্দের মৃত্যু হয়েছে
পরবর্তী ধম্মইনফো বিহার শতবর্ষী বৌদ্ধ বিহারে চুরি: বাংলাদেশে সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
আপনার ভাবনা শেয়ার করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বাধিক পঠিত ইনফো

ভিক্ষু
বর্তমান যুগে ভিক্ষুদের যা আবশ্যক
প্রবন্ধ
শিশু শ্রম
যে ছবি আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে পারে
নির্বাচিত সংস্কৃতি
পাকিস্তানে বৌদ্ধ বিহার
ফেইসবুক ট্রেন্ডিং ‘পাকিস্তানে একমাত্র বৌদ্ধ বিহার’! প্রকৃত সত্য কি?
সংবাদ
অভয়তিষ্য মহাস্থবির
আলোর ফল্গুধারা সদ্ধর্মকীর্তি সংঘরাজ অভয়তিষ্য মহাস্থবির
জীবনী
সেনা প্রধান ও বৌদ্ধ
সেনা প্রধানের সাথে বৌদ্ধ ফেডারেশনের সাক্ষাৎ: বৌদ্ধ সমাজের প্রতিক্রিয়া
নির্বাচিত সংবাদ
বৌদ্ধ
বৌদ্ধ বিহার ভিত্তিক পালি টোলের ইতিকথা
ইতিহাস

আরো ইনফো পড়ুন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য নিয়ে বিশেষ বক্তৃতা ১৮ মার্চ
গবেষণা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য নিয়ে বিশেষ বক্তৃতা ১৮ মার্চ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ‘ইউনিভার্সিটি অফ দ্য ওয়েস্ট’-এ বাংলাদেশের বৌদ্ধধর্মের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।…

1 বার পাঠ করেছে
walk for peace
নির্বাচিতসম্পাদকীয়

ওয়াক ফর পিস: নীরব পদযাত্রায় বিশ্ব বিবেকের জাগরণ

যুদ্ধ, রাজনৈতিক মেরুকরণ ও সামাজিক বিভাজনের এই সময়ে বিশ্ব ক্রমেই সহনশীলতা হারাচ্ছে। ক্ষমতার ভাষা যত উচ্চরিত হচ্ছে, মানবিকতার কণ্ঠ ততই…

4 বার পাঠ করেছে
সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের প্রস্তুতি
সংবাদ

২৯ জানুয়ারি শুরু হচ্ছে ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্হবির মহোদয়ের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া

বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় গুরু, ত্রয়োদশ সংঘরাজ এবং একুশে পদকপ্রাপ্ত অগ্গমহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ ড. জ্ঞানশ্রী মহাস্হবিরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান আগামী ২৯…

2 বার পাঠ করেছে
Walk for Peace
নির্বাচিতসম্পাদকীয়

আমেরিকার রাজপথে শান্তির পদচারণা: বৌদ্ধ ভিক্ষু ও অলকার ব্যতিক্রমী এক যাত্রা

একবিংশ শতাব্দীর তৃতীয় দশকে এসে বিশ্ব এক গভীর অস্থিরতার ভেতর দিয়ে অগ্রসর হচ্ছে। ইউক্রেন, গাজা, মধ্যপ্রাচ্য, আফ্রিকা—যুদ্ধ ও সংঘাতের মানচিত্র…

8 বার পাঠ করেছে
Logo dark logo

আমাদের ইনফো

  • ধম্মইনফো সর্ম্পকে
  • যোগাযোগ
  • উপদেষ্টা
  • অর্থায়ন
  • ইনফো প্রেরণ করুন

গৌতম বুদ্ধের জীবনী

  • জন্ম
  • শৈশব কাল
  • বিবাহ
  • গৃহ ত্যাগ
  • বুদ্ধত্ব লাভ
  • ধর্ম প্রচার
  • মহাপরিনির্বাণ

বিশ্ব বৌদ্ধ ইনফো

  • এশিয়া
  • ইউরোপ
  • আফ্রিকা
  • উত্তর আমেরিকা
  • দক্ষিণ আমেরিকা

স্বদেশ ইনফো

  • জীবনী
  • ইতিহাস
  • সাহিত্য
  • ঐতিহ্য
  • সংস্কৃতি

আরো ইনফো

  • সম্পাদকীয়
  • গবেষণা
  • নির্বাচিত
  • সংবাদ

মিডিয়া ইনফো

  • ইউটিউব
  • ফেইসবুক
  • ইনস্টাগ্রাম
  • টুইটার

স্বত্ব © ২০১১-২০২৪ ধম্মইনফো সম্পাদক ও প্রকাশক: ধম্মবিরীয় ভিক্ষু

Welcome Back!

Sign in to your account

পার্সওয়ার্ড ভুলে গেছেন?