ধম্মইনফোধম্মইনফোধম্মইনফো
Font ResizerAa
  • গৌতম বুদ্ধের জীবনী
  • সর্দ্ধম নীতি ও শিক্ষা
  • ইতিহাস
  • সংস্কৃতি
  • সাহিত্য
  • জীবনী
  • প্রবন্ধ
  • সংবাদ
আপনি অধ্যায়ন করছেন: অগ্রসার মহাস্থবির -১৮৬০-১৯৪৫ খ্রিঃ
Share
ধম্মইনফোধম্মইনফো
Font ResizerAa
Search
  • গৌতম বুদ্ধের জীবনী
  • সর্দ্ধম নীতি ও শিক্ষা
  • ইতিহাস
  • সংস্কৃতি
  • সাহিত্য
  • জীবনী
  • প্রবন্ধ
  • সংবাদ
Have an existing account? সাইন ইন
আমাদের অনুসরণ করুন
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
ধম্মইনফো > Blog > জীবনী > অগ্রসার মহাস্থবির -১৮৬০-১৯৪৫ খ্রিঃ
জীবনী

অগ্রসার মহাস্থবির -১৮৬০-১৯৪৫ খ্রিঃ

ধম্মবিরীয়
সর্বশেষ আপডেট: May 2, 2024 4:48 am
ধম্মবিরীয় - প্রকাশক ও সম্পাদক, ধম্মইনফো
Share
SHARE

সংঘনায়ক সৌগতসূর্য অগ্রসার মহাস্থবির ৫মে ১৮৬০ সালে চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন পূর্বগুজরা বৃহত্তর হোয়ারাপাড়ার ভগীরত নগর গ্রামে জন্মগ্রহণ করেন।পিতা জিতুরাম বড়ুয়া ও মাতা লেদনীবালা বড়ুয়া। তাঁরা পাঁচ ভাই, এক বোন। বোনের নাম সত্যনী আর ভাইদের নাম যথাক্রমে, শ্রীধন, কর্মধন, দুর্যোধন, রূপধনও কমলধন। মাননীয় মহাস্থবির ভাইদের মধ্যে তৃতীয় এবং গৃহী নাম দুর্যোধন। মাননীয় মহাস্থবিরের বংশ তালিকা থেকে জানা যায়, তিনি থানেশ্বর বা সালেশ্বর বংশের বিংশতিতম প্রতিনিধি, অর্থাৎ সুদূর অতীত হতে যে বংশ বৌদ্ধধর্ম সমাজ ও শাসনের উন্নয়ন কল্পে বংশের প্রতি পুরুষ হতে অন্ত একজন যোগ্য ব্যক্তিত্বকে দান করে আসছে।

মহাত্মা সংঘনায়ক সৌগতসূর্য অগ্রসার মহাস্থবির মহোদয় শৈশব থেকেই ধীর, গম্ভীর,অধ্যাবসায়ী, অধ্যয়নপ্রিয় ও প্রত্যুৎপন্নমতি ছিলেন। একই বংশের উনবিংশতিতম প্রতিনিধি মাননীয় মহাস্থবির মহোদয়ের পিতৃব্য সংঘনায়ক ত্রিরতন (তিতন) মহাস্থবির ভ্রাতুষ্পত্রের মধ্যে এসব গুণপন্ ও প্রতিভার স্ফূরণ দেখে অতিশয় মুগ্ধ হন।অতঃপর পনের বছর বয়সে (১৮৭৫ খ্রিঃ) শ্রামণ্যধর্মে ও ২৩ বছর বয়সে ১৮৮২ খ্রিষ্টাব্দে নিজের উপাধ্যায়ত্বে ভিক্ষুব্রতে দীক্ষা দান করেন।

শ্রামণ্য জীবনের শুরু থেকেই মাননীয় মহাস্থবির বাংলা, পালি, সংস্কৃত, বর্মী ও হানইক ভাষা চর্চা শুরু করেন এবং পরবর্তী সময়ে এ সব ভাষা ও সাহিত্যে তিনি বিশেষ পারদর্শী হন।মাননীয় মহাস্থবির মাহিত্যসেবা ও বঙ্গভাষা সমৃদ্ধির মানসে প্রথম অবদান রাখেন ১২৫৫ মগাব্দে “বুদ্ধভজনা” নামক গ্রন্থটি প্রণয়ন করে। অতঃপর১২৫৬ মগাব্দে বঙ্গানুবাদসহ গাথা সংগ্রহ সংকলন ১২৬০, বঙ্গাব্দে বাংলা প্রতিশব্দসহ পালি শব্দ সংগ্রহ, ১২৭৮ মগাব্দে বঙ্গাক্ষরে অনুবাদসহ ধম্মপদ অট্টকথা প্রণয়ন করেন। এসব ছাড়াও তিনি অনেক প্রবন্ধ ও ছোট ছোট অনুবাদকার্য সম্পাদন করেন।(১) মূলত মহাস্থবির মহোদয়ের এসব লেখায় সৃজনীশক্তি ও মৌলিক চিন্তাধারার প্রকাশ পেয়েছে। কাহিনী বিন্যাসে, ভাবের ব্যঞ্জনায়, সহজ সরলভাবে বক্তব্য উপস্থাপন সর্বোপরি প্রাঞ্জল রচনাশৈলী তাঁকে অতমরত্ব করেছে।

পালি ভাষা ও সাহিত্যের যথাযথ মূল্যায়নে ও ধর্মীয় শিক্ষার সম্প্রচারার্থে ১২৪৭ মগাব্দে বঙ্গীয় সংস্কৃত পরিষদের অনুমোদনসহ পাহাড়তলী গ্রামে প্রথম পালি টেোল সংস্থাপনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।

অগ্রসার মহাকমপ্লেক্স ও মাননীয় অগ্রসার মহাস্থবির এর স্মৃতি মন্দির
ছবিঃ অগ্রসার মহাকমপ্লেক্স ও মাননীয় অগ্রসার মহাস্থবির এর স্মৃতি মন্দির

১৯৩১ সালে সারনাথ মূলগন্ধকুঠি বিহারের দ্বারোৎঘাটন উপলক্ষে ব্রহ্মদেশ, শ্রীলংকা, তিব্বত, নেপাল, সিকিম, চীন প্রভৃতি বৌদ্ধদেশ হতে আগত বৌদ্ধগণের পক্ষে জ্ঞানী ও বয়োবৃদ্ধ হিসাবে মাননীয় মহাস্থবির তদানীন্তন সরকারের প্রত্নতত্ত্ব ও যাদুঘর বিভাগের পরিচালক হতে বুদ্ধ পূতাস্থি গ্রহণ করে(২) বাঙালি বৌদ্ধদের ললাটে গৌরবটিকা পরিয়ে দেন। তাঁর এসব কাজের স্বীকৃতিস্বরূপ ১৯৩৮ সালে স্বগ্রামে অগ্রসার জয়ন্তী ও আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়।এ বৌদ্ধ সম্মেলন সর্ম্পকে বলা যায়, বহু বর্ষ পর সুপ্তোত্থিত বাঙালি বৌদ্ধগণ সমবেত হয়ে তাঁদের নতুন চেতনাকে প্রকাশ করেছে, তাঁদের এ সব নবজাগরণ অভিনন্দযোগ্য।(৩)

মহাত্মা অগ্রসার মহাস্থবির সুদীর্ঘ ৮৫ বৎসর জীবিত থেকে সমাজ, শাসন তথা দেশের সার্বিক উন্নয়নে প্রবল জোয়ারবান এন দিয়ে ১৯৪৫ সালে ৮ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

  • তথ্যসূত্রঃ ১। অগ্রসার জয়ন্তী কার্যবিবরণী, সম্পাদনায়ঃ শ্রী উমেশ চন্দ্র মুৎসুদ্দি ১৯৩৮, পৃ: ৩।
  • ২। The Mahabodhi, Journal of the Mahabodhi Society of India, Calcutta, Nov. Dec. 1931.
  • ৩। “বড়ুয়া জাতি” প্রাগুক্ত, পৃ: ২৫।
dhammabiriya ধম্মবিরীয়
ধম্মবিরীয়

প্রকাশক ও সম্পাদক, ধম্মইনফো-ডট-কম

Subscribe to Our Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

এই ধম্মইনফোটি শেয়ার করুন
টুইটার ইমেইল লিং কপি করুন প্রিন্ট
পূর্বের ধম্মইনফো বৌদ্ধ বাংলায় বৌদ্ধ ধর্মের বিকাশ
পরবর্তী ধম্মইনফো লোকানন্দ নীরব জ্ঞানসাধক পরোপকারী ড. লোকানন্দ সি ভিক্ষু
আপনার ভাবনা শেয়ার করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বাধিক পঠিত ইনফো

ভিক্ষু
বর্তমান যুগে ভিক্ষুদের যা আবশ্যক
প্রবন্ধ
শিশু শ্রম
যে ছবি আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে পারে
নির্বাচিত সংস্কৃতি
পাকিস্তানে বৌদ্ধ বিহার
ফেইসবুক ট্রেন্ডিং ‘পাকিস্তানে একমাত্র বৌদ্ধ বিহার’! প্রকৃত সত্য কি?
সংবাদ
অভয়তিষ্য মহাস্থবির
আলোর ফল্গুধারা সদ্ধর্মকীর্তি সংঘরাজ অভয়তিষ্য মহাস্থবির
জীবনী
সেনা প্রধান ও বৌদ্ধ
সেনা প্রধানের সাথে বৌদ্ধ ফেডারেশনের সাক্ষাৎ: বৌদ্ধ সমাজের প্রতিক্রিয়া
নির্বাচিত সংবাদ
বৌদ্ধ
বৌদ্ধ বিহার ভিত্তিক পালি টোলের ইতিকথা
ইতিহাস

আরো ইনফো পড়ুন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য নিয়ে বিশেষ বক্তৃতা ১৮ মার্চ
গবেষণা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য নিয়ে বিশেষ বক্তৃতা ১৮ মার্চ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ‘ইউনিভার্সিটি অফ দ্য ওয়েস্ট’-এ বাংলাদেশের বৌদ্ধধর্মের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।…

1 বার পাঠ করেছে
সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের প্রস্তুতি
সংবাদ

২৯ জানুয়ারি শুরু হচ্ছে ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্হবির মহোদয়ের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া

বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় গুরু, ত্রয়োদশ সংঘরাজ এবং একুশে পদকপ্রাপ্ত অগ্গমহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ ড. জ্ঞানশ্রী মহাস্হবিরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান আগামী ২৯…

2 বার পাঠ করেছে
সংখ্যালঘু হত্যা
নির্বাচিতসংবাদসম্পাদকীয়

ইসলাম অবমাননার গুজবে ময়মনসিংহে পিটিয়ে হত্যা: ১৩ বছরের রক্তাক্ত গুজব–ইতিহাস

১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে বিবিসি বাংলা-সহ বিভিন্ন বৈধ সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে…

5 বার পাঠ করেছে
রাজগুরু অগ্রবংশ মহাথের
জীবনী

রাজগুরু অগ্রবংশ মহাথের

জীবন, দর্শন ও পার্বত্য চট্টগ্রামে বৌদ্ধ শিক্ষা ও সমাজগঠনে তাঁর অবদান সারসংক্ষেপ রাজগুরু অগ্রবংশ মহাথের (১৯১৯–২০০৮) ছিলেন পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ…

6 বার পাঠ করেছে
Logo dark logo

আমাদের ইনফো

  • ধম্মইনফো সর্ম্পকে
  • যোগাযোগ
  • উপদেষ্টা
  • অর্থায়ন
  • ইনফো প্রেরণ করুন

গৌতম বুদ্ধের জীবনী

  • জন্ম
  • শৈশব কাল
  • বিবাহ
  • গৃহ ত্যাগ
  • বুদ্ধত্ব লাভ
  • ধর্ম প্রচার
  • মহাপরিনির্বাণ

বিশ্ব বৌদ্ধ ইনফো

  • এশিয়া
  • ইউরোপ
  • আফ্রিকা
  • উত্তর আমেরিকা
  • দক্ষিণ আমেরিকা

স্বদেশ ইনফো

  • জীবনী
  • ইতিহাস
  • সাহিত্য
  • ঐতিহ্য
  • সংস্কৃতি

আরো ইনফো

  • সম্পাদকীয়
  • গবেষণা
  • নির্বাচিত
  • সংবাদ

মিডিয়া ইনফো

  • ইউটিউব
  • ফেইসবুক
  • ইনস্টাগ্রাম
  • টুইটার

স্বত্ব © ২০১১-২০২৪ ধম্মইনফো সম্পাদক ও প্রকাশক: ধম্মবিরীয় ভিক্ষু

Welcome Back!

Sign in to your account

পার্সওয়ার্ড ভুলে গেছেন?