ধম্মইনফোধম্মইনফোধম্মইনফো
Font ResizerAa
  • গৌতম বুদ্ধের জীবনী
  • সর্দ্ধম নীতি ও শিক্ষা
  • ইতিহাস
  • সংস্কৃতি
  • সাহিত্য
  • জীবনী
  • প্রবন্ধ
  • সংবাদ
আপনি অধ্যায়ন করছেন: সংখ্যালঘু বৌদ্ধ পরিবারের বসতভিটা দখলের চেষ্টা ও হামলা
Share
ধম্মইনফোধম্মইনফো
Font ResizerAa
Search
  • গৌতম বুদ্ধের জীবনী
  • সর্দ্ধম নীতি ও শিক্ষা
  • ইতিহাস
  • সংস্কৃতি
  • সাহিত্য
  • জীবনী
  • প্রবন্ধ
  • সংবাদ
Have an existing account? সাইন ইন
আমাদের অনুসরণ করুন
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
ধম্মইনফো > Blog > সংবাদ > সংখ্যালঘু বৌদ্ধ পরিবারের বসতভিটা দখলের চেষ্টা ও হামলা
সংবাদ

সংখ্যালঘু বৌদ্ধ পরিবারের বসতভিটা দখলের চেষ্টা ও হামলা

ইনফো নিউজরুম
সর্বশেষ আপডেট: May 10, 2025 5:35 pm
ইনফো নিউজরুম
Share
SHARE

মহেশখালী, কক্সবাজার — কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার উত্তর নলবিলা গ্রামে এক সংখ্যালঘু বৌদ্ধ পরিবারের বসতভিটা দখলের উদ্দেশ্যে হামলা, চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সুমন বড়ুয়া ও তার পূর্বপুরুষদের শত বছরের পুরনো বসতভিটায় তিনি পরিবারসহ দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। সম্প্রতি তিনি নিজ বাড়ির কিছু সংস্কারকাজ শুরু করলে প্রতিবেশী মোহাম্মদ রাসেল ওই জমির একটি অংশ তাদের মালিকানা দাবী করে। এ নিয়ে বিরোধের সূত্রপাত হয়।

সুত্র জানায়, গত ১১ মার্চ বিকেল ৪টার দিকে মোহাম্মদ রাসেলের নেতৃত্বে মোহাম্মদ হাসান হোসাইন, মোহাম্মদ রশিদ আহমেদ, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ আবু তাহের, মোহাম্মদ মিজান আহমেদ ও মোহাম্মদ নজরুল ইসলামের একটি দল হঠাৎ সুমন বড়ুয়ার বাড়িতে এসে নির্মাণকাজ বন্ধ করে দেয় এবং তাকে ও তার পরিবারকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। 

সংখ্যালঘু হামলা

পরিস্থিতির অবনতি হওয়ায় সুমন বড়ুয়া ১৪ মার্চ মহেশখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে, দায়িত্বরত কর্মকর্তা তা গ্রহণ না করে ‘আপোষে মীমাংসা’র পরামর্শ দিয়ে তাকে ফিরিয়ে দেন।

কিন্তু ওইদিন রাত ৮টার সময় অভিযুক্তরা দলবলসহ সুমন বড়ুয়ার বাড়িতে এসে তার পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। এতে সুমন বড়ুয়া, তার স্ত্রী ঊষা বড়ুয়া, ছেলে-মেয়ে এবং তাদের রক্ষা করতে আসা প্রতিবেশী অমিয় বড়ুয়া ও অভি বড়ুয়া গুরুতর আহত হন। 

সুমন বড়ুয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, “হামলার সময় তারা বলছিল, ‘১০ লাখ টাকা দিবি না, তাহলে তোর মেয়েকে তুলে নিয়ে যাব। এখানে থাকতে হলে আমাদের ভাড়া/চাঁদা দিতে হবে, না হলে এখান থেকে এখনই বের হয়ে যা। তোর ছেলে রুপন বড়ুয়া কোথায় বল। না হলে তোদের সবাইকে একজন একজন করে হত‍্যা করব।” একথা বলেই তারা মারধর করে এবং গুরুতর আঘাত করে। তারা পরিবারের নারী সদস্যদেরও  আঘাত করে টেনে-হিঁচড়ে বের করে দেওয়ার চেষ্টা করে। এরপর তারা বাড়ির কিছু নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।”

তিনি আরও জানান, তাদের কান্না-চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা তাদের উপরও হামলা করে। এতে প্রতিবেশী অমিয় বড়ুয়া ও অভি বড়ুয়া গুরুতর আহত হন।  পরে হামলাকারীরা চলেগেলে স্থানীয়র প্রতিবেশীরা তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

এই ঘটনার থানায় মামলা করতে গেলে সুমন বড়ুয়া আবারও বাধার সম্মুখীন হন। তিনি অভিযোগ করছেন, স্থানীয় প্রভাবশালীদের চাপের কারণে পুলিশ মামলা গ্রহণে অস্বীকৃতি জানায়।

বর্তমানে সুমন বড়ুয়া ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ন্যায়বিচার ও আইনি সহায়তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।

সংবাদ
ইনফো নিউজরুম
Subscribe to Our Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

এই ধম্মইনফোটি শেয়ার করুন
টুইটার ইমেইল লিং কপি করুন প্রিন্ট
পূর্বের ধম্মইনফো আদিবাসীদের অধিকার পদত্যাগ পত্র জমা দিয়ে আদিবাসীদের অধিকার ও নির্যতনের কথা জানালেন সৈয়দ জামিল আহমেদ
পরবর্তী ধম্মইনফো Father, save me Humanity Demands Justice: The Tragedy of Khagrachhari and the Chittagong Hill Tracts
আপনার ভাবনা শেয়ার করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বাধিক পঠিত ইনফো

ভিক্ষু
বর্তমান যুগে ভিক্ষুদের যা আবশ্যক
প্রবন্ধ
শিশু শ্রম
যে ছবি আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে পারে
নির্বাচিত সংস্কৃতি
পাকিস্তানে বৌদ্ধ বিহার
ফেইসবুক ট্রেন্ডিং ‘পাকিস্তানে একমাত্র বৌদ্ধ বিহার’! প্রকৃত সত্য কি?
সংবাদ
সেনা প্রধান ও বৌদ্ধ
সেনা প্রধানের সাথে বৌদ্ধ ফেডারেশনের সাক্ষাৎ: বৌদ্ধ সমাজের প্রতিক্রিয়া
নির্বাচিত সংবাদ
অভয়তিষ্য মহাস্থবির
আলোর ফল্গুধারা সদ্ধর্মকীর্তি সংঘরাজ অভয়তিষ্য মহাস্থবির
জীবনী
বৌদ্ধ
বৌদ্ধ বিহার ভিত্তিক পালি টোলের ইতিকথা
ইতিহাস

আরো ইনফো পড়ুন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য নিয়ে বিশেষ বক্তৃতা ১৮ মার্চ
গবেষণা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য নিয়ে বিশেষ বক্তৃতা ১৮ মার্চ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ‘ইউনিভার্সিটি অফ দ্য ওয়েস্ট’-এ বাংলাদেশের বৌদ্ধধর্মের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।…

1 বার পাঠ করেছে
সংবাদ

নিউইয়র্কের হাই লাইন পার্কে স্থাপিত হচ্ছে বিশাল বৌদ্ধ শিল্পকর্ম

বিশ্বের অন্যতম ব্যস্ত শহর নিউ ইয়র্কের সুপরিচিত ‘হাই লাইন’ পার্কে এবার বসতে যাচ্ছে এক বিশাল বুদ্ধমূর্তি। ভিয়েতনামি-আমেরিকান শিল্পী তুয়ান অ্যান্ড্রু…

3 বার পাঠ করেছে
সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের প্রস্তুতি
সংবাদ

২৯ জানুয়ারি শুরু হচ্ছে ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্হবির মহোদয়ের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া

বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় গুরু, ত্রয়োদশ সংঘরাজ এবং একুশে পদকপ্রাপ্ত অগ্গমহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ ড. জ্ঞানশ্রী মহাস্হবিরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান আগামী ২৯…

2 বার পাঠ করেছে
দিল্লিতে বসছে দ্বিতীয় বৈশ্বিক বৌদ্ধ সম্মেলন
সংবাদ

দিল্লিতে বসছে দ্বিতীয় বৈশ্বিক বৌদ্ধ সম্মেলন, আলোচনায় বিশ্বশান্তি ও সহাবস্থান

বিশ্বজুড়ে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, গবেষক ও চিন্তাবিদদের অংশগ্রহণে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী ২৪ ও ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে…

2 বার পাঠ করেছে
Logo dark logo

আমাদের ইনফো

  • ধম্মইনফো সর্ম্পকে
  • যোগাযোগ
  • উপদেষ্টা
  • অর্থায়ন
  • ইনফো প্রেরণ করুন

গৌতম বুদ্ধের জীবনী

  • জন্ম
  • শৈশব কাল
  • বিবাহ
  • গৃহ ত্যাগ
  • বুদ্ধত্ব লাভ
  • ধর্ম প্রচার
  • মহাপরিনির্বাণ

বিশ্ব বৌদ্ধ ইনফো

  • এশিয়া
  • ইউরোপ
  • আফ্রিকা
  • উত্তর আমেরিকা
  • দক্ষিণ আমেরিকা

স্বদেশ ইনফো

  • জীবনী
  • ইতিহাস
  • সাহিত্য
  • ঐতিহ্য
  • সংস্কৃতি

আরো ইনফো

  • সম্পাদকীয়
  • গবেষণা
  • নির্বাচিত
  • সংবাদ

মিডিয়া ইনফো

  • ইউটিউব
  • ফেইসবুক
  • ইনস্টাগ্রাম
  • টুইটার

স্বত্ব © ২০১১-২০২৪ ধম্মইনফো সম্পাদক ও প্রকাশক: ধম্মবিরীয় ভিক্ষু

Welcome Back!

Sign in to your account

পার্সওয়ার্ড ভুলে গেছেন?