ধম্মইনফোধম্মইনফোধম্মইনফো
Font ResizerAa
  • গৌতম বুদ্ধের জীবনী
  • সর্দ্ধম নীতি ও শিক্ষা
  • ইতিহাস
  • সংস্কৃতি
  • সাহিত্য
  • জীবনী
  • প্রবন্ধ
  • সংবাদ
আপনি অধ্যায়ন করছেন: নিকায় মিলনের নেপথ্যে কৃপাশরণ মহাস্থবির মহোদয়
Share
ধম্মইনফোধম্মইনফো
Font ResizerAa
Search
  • গৌতম বুদ্ধের জীবনী
  • সর্দ্ধম নীতি ও শিক্ষা
  • ইতিহাস
  • সংস্কৃতি
  • সাহিত্য
  • জীবনী
  • প্রবন্ধ
  • সংবাদ
Have an existing account? সাইন ইন
আমাদের অনুসরণ করুন
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
ধম্মইনফো > Blog > ইতিহাস > নিকায় মিলনের নেপথ্যে কৃপাশরণ মহাস্থবির মহোদয়
ইতিহাস

নিকায় মিলনের নেপথ্যে কৃপাশরণ মহাস্থবির মহোদয়

জনি বড়ুয়া
সর্বশেষ আপডেট: May 10, 2024 5:56 am
জনি বড়ুয়া
Share
SHARE

১৯২৪ সাল।তখনও নিকায় মিলন নিয়ে সুধী মহল আশার মুখ দেখছেন।ধর্মাঙ্কুর সভায় সেই ঐতিহাসিক মিলন অনুষ্ঠিত হয়।

সংঘরাজ নিকায়(তৎকালীন বিভিন্ন নিকায় যেমন জিন সমাগম,ভিক্ষু সম্মিলনী, জম্বুদ্বীপ ভিক্ষুমহামন্ডল,সংঘরাজ ভিক্ষু মহামন্ডল ইত্যাদি), মহাস্থবির নিকায়সহ চাকমা,আরাকানের বিভিন্ন নেতৃত্ব স্থানীয় প্রধানগণ উপস্থিত হয়েছিল সেই মিলনে।

সে বছরের ৬ই ডিসেম্বর। এই মহামিলনের প্রথম সংগীতি অনুষ্ঠিত হয়।সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আরাকানের রম্যবতী নগরেরর সুপ্রসিদ্ধ শ্রীমৎ উঃ চন্দ্রমালা মহাস্থবির।

১৯২৪ সালের নিকায় মিলনের কার্যবিবরণী (ধর্মাঙ্কুর সভা)

আরাকানের সুইজাদি বিহারধ্যক্ষ শ্রীমৎ উঃ তেজরাম মহাস্থবির, রেঙ্গুন লীটাজ্জীর  শ্রীমৎ উঃ জটিলা মহাস্থবির, কর্মযোগী কৃপাশরণ মহাস্থবির, চট্টগ্রাম কলেজের পালি বিভাগের শিক্ষক ও চট্টগ্রাম বৌদ্ধ সমিতির (বর্তমান বাংলাদেশ বৌদ্ধ সমিতি) সভাপতি শ্রীমৎ ধর্মবংশ মহাস্থবির, পাঁচুরিয়ার রামধন মহাস্থবির, কর্তলার গুরাধন মহাস্থবির, হোয়ারাপাড়ার দূর্য্যোধন মহাস্থবির(অগ্রসার), সাতবারিয়া নবরত্ন বিহারের বঙ্গচন্দ্র মহাস্থবির, শাকপুরা বৌদ্ধ বালক সমিতির সুমঙ্গল স্থবির( বিনয়সম্মত প্রথম কঠিন চীবর আয়োজনকারী ও  ত্রিরত্নাংকুর সমিতি পরে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংবিধান রচয়িতা ),

পাঁচখাইনের শশীমোহন মহাস্থবির, চট্টগ্রামের বোমাং রাজগুরু  শ্রীমৎ উঃ চান্দা মহাস্থবির, কলিকাতা(কলকাতা)বিশ্ববিদ্যালয়ের পালি অধ্যাপক সমন পূর্ণানন্দ স্বামী, বঙ্গজোয়ারার শ্রীমৎ ধর্মানন্দ মহাস্থবির, রেঙ্গুন চট্টল বৌদ্ধ সমিতির সভাপতি শ্রীমৎ সোমানন্দ সহ বিভিন্ন সংগঠনের নায়ক ও তাঁদের দলের প্রায় ১৫০ ভিক্ষুর উপস্থিতিতে এই মহামিলন অনুষ্ঠিত হয়।১৯২৪ সালে ১৫০ ভিক্ষু মানে কী হয়তো সবাই অনুমান করতে পারছেন।

মোট সাতটি অধিবেশনে এই সিদ্ধান্তে উপনীত হন যে নিকায় মিলনে বিনয়গত কোন সমস্যা নেই।তাই উনারা একত্রিত হয়ে প্রতিষ্ঠা করেন ভিক্ষুসীমা(তবু আজও কেন ভিক্ষুরা পারস্পরিক কাঁদা ছুড়াছুঁড়ি করে তা বোধগম্য নয়)।নিশ্চয় কোন দল থেরবাদ আদর্শিক না হলে মিলিত হতো না!!

সেই মহামিলনে ভিক্ষু হন নিকুঞ্জবিহারী শ্রমণ।তাঁর নাম দেন ধর্মদর্শী। পরে উনি মহাস্থবির নিকায়ের সংঘনায়ক(বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি)।

২য় সংঘরাজ পূর্ণাচার ধর্মধারী মহাস্থবির মহোদয়ের মানসপুত্র(শিষ্য)কর্মযোগী কৃপাশরণ মহাস্থবির। উনার যোগ্য শিষ্য ২৩ তম সংঘনায়ক ধর্মদর্শী মহাস্থবির।

বিষয়টি সম্ভব হয়েছে কৃপাশরণ নামক এই যুগসন্ধিক্ষণিক মহাপ্রাণের জন্যই।

বৌদ্ধ সমাজকে মিলিত করেছেন কর্মযোগী কৃপাশরণ মহাস্থবির। এখনও বিনয় সম্পর্কিত কোন পার্থক্য থাকলে সেদিন বিদগ্ধ পণ্ডিত, বিনয়বিশারদ ভিক্ষুরা মিলিত হতেন?

আমরা মহাস্থবির নিকায়, সংঘরাজ নিকায় এসব নিয়ে মেতে আছি।মূলত  উভয় নিকায়ের ভিক্ষুরা ব্যক্তিগত জীবনে পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রদর্শন করে তবে সাংগঠনিক কী এমন বাঁধা?

১৯৪০ সালের আগে নিকায় এতোটা প্রকট ছিল না।এর পর থেকেই লিখিত ভাবে দুই নিকায়ের ভিক্ষুরা কাঁদা ছুড়াছুঁড়ি করতে থাকেন।তাঁরা কোর্ট পর্যন্ত গেছেন!!

বিষয়টি খুব ভাবায়।আমাদের গর্ভের ধন কেশরী মহাস্থবির, পূর্ণাচার ধর্মধারী মহাস্থবির, অগ্রসার মহাস্থবির, বংশদীপ মহাস্থবির, জ্ঞানীশ্বর মহাস্থবির,প্রজ্ঞালোক মহাস্থবির, ধর্মদর্শী মহাস্থবির পরম্পরায় আরও অনেক ভিক্ষুসংঘ নিকায় মানতেন না।উনারাই কালের পূজ্য হয়ে রক্ষিত হয়েছে ইতিহাসে।সম্প্রতি বিশুদ্ধানন্দ মহাস্থবির, জ্যোতিপাল মহাস্থবির সহ আরও অনেক ভিক্ষুসংঘ আছেন যারা কেবল সমাজকে রক্ষায় নিবেদিত হয়েছেন।কোন নিকায়কে নয়।

আসুন আমরা বিভিন্ন দল করলেও আদর্শে অভিন্ন হই।নিকায় বিভিন্ন বৌদ্ধ রাষ্ট্রেও আছে তবে তারা আমাদের মত বিভৎসতায় লিপ্ত কি-না জানা নেউ!

আজ ভারত-বাংলায় বৌদ্ধধর্ম-সংস্কৃতির পুনর্জাগরণের অন্যতম পথিকৃৎ বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা,

বিহার ও জগজ্জ্যোতি পত্রিকার প্রতিষ্ঠাতা কর্মযোগী কৃপাশরণ মহাস্থবির (২২ জুন ১৮৬৫-৩০ এপ্রিল ১৯২৬)-এর ৯৫তম মহান প্রয়াণ দিবস।

 আজ মহান এই পূর্ণ পুরুষ  সাংগঠনিক প্রতিভাকে গভীর শ্রদ্ধায় ও ভালোবাসায় স্মরণ করছি।উনার মত এমন সাহসী দৃপ্তবানের জন্ম হযেছিল বলেই আমরা একত্রিত হয়েছি।সৃষ্টি হয়েছে এক পরম ঐতিহাসিক অস্তিত্ব।

নিগূঢ় দায়বদ্ধতার খাতিরে চলুন এক থাকি।সময়টা আমাদের প্রতিকূলে প্রবাহিত হচ্ছে। এমন সময়েও এতো হীনমন্যতা ব্যর্থতা ছাড়া আরকিছুই নয়….

জনি বড়ুয়া
জনি বড়ুয়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পালি বিভাগের অধ্যায়নরত জনি বড়ুয়ার জন্ম চট্টগ্রাম রাউজান থানার পূর্ব আধারমানিক গ্রামে। স্কুল জীবনেই তাঁর লেখালিখির হাতেখড়ি। ২০১৮ সালে প্রকাশিত হয় যৌথ কাব্যগ্রস্থ ‘দ্যুতির বিচ্ছুরণ’। ইতিমধ্যে বিভিন্ন ম্যাগাজিন ও পত্র-পত্রিকায় জনি বড়ুয়ার বহু কবিতা, গল্প ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

Subscribe to Our Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

এই ধম্মইনফোটি শেয়ার করুন
টুইটার ইমেইল লিং কপি করুন প্রিন্ট
পূর্বের ধম্মইনফো বিহার মহাবোধি মন্দিরের দানবাক্স থেকে ভিক্ষু চুরি করেননি; ভাইরাল ভিডিওটি মিথ্যা, তদন্ত পুলিশের প্রতিবেদন
পরবর্তী ধম্মইনফো স্বপ্ন বর্তমান সময় প্রেক্ষাপটে কোশল রাজের ষোড়শ স্বপ্ন
আপনার ভাবনা শেয়ার করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বাধিক পঠিত ইনফো

ভিক্ষু
বর্তমান যুগে ভিক্ষুদের যা আবশ্যক
প্রবন্ধ
শিশু শ্রম
যে ছবি আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে পারে
নির্বাচিত সংস্কৃতি
পাকিস্তানে বৌদ্ধ বিহার
ফেইসবুক ট্রেন্ডিং ‘পাকিস্তানে একমাত্র বৌদ্ধ বিহার’! প্রকৃত সত্য কি?
সংবাদ
সেনা প্রধান ও বৌদ্ধ
সেনা প্রধানের সাথে বৌদ্ধ ফেডারেশনের সাক্ষাৎ: বৌদ্ধ সমাজের প্রতিক্রিয়া
নির্বাচিত সংবাদ
অভয়তিষ্য মহাস্থবির
আলোর ফল্গুধারা সদ্ধর্মকীর্তি সংঘরাজ অভয়তিষ্য মহাস্থবির
জীবনী
বৌদ্ধ
বৌদ্ধ বিহার ভিত্তিক পালি টোলের ইতিকথা
ইতিহাস

আরো ইনফো পড়ুন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য নিয়ে বিশেষ বক্তৃতা ১৮ মার্চ
গবেষণা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য নিয়ে বিশেষ বক্তৃতা ১৮ মার্চ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ‘ইউনিভার্সিটি অফ দ্য ওয়েস্ট’-এ বাংলাদেশের বৌদ্ধধর্মের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।…

1 বার পাঠ করেছে
কাঠ খোদাই বুদ্ধমূর্তি শিল্প
ঐতিহ্য

চীনের সুঝোতে হারাতে বসেছে কাঠ খোদাই বুদ্ধমূর্তি শিল্প

চীনের পূর্বাংশের সুঝো শহরের চংশান গ্রামে বৌদ্ধ এবং তাওয়িস্ট উপাসনালয়ে ব্যবহৃত কাঠের মূর্তি তৈরির একটি পুরনো শিল্প এখন বিপদের মুখে।…

3 বার পাঠ করেছে
সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের প্রস্তুতি
সংবাদ

২৯ জানুয়ারি শুরু হচ্ছে ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্হবির মহোদয়ের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া

বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় গুরু, ত্রয়োদশ সংঘরাজ এবং একুশে পদকপ্রাপ্ত অগ্গমহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ ড. জ্ঞানশ্রী মহাস্হবিরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান আগামী ২৯…

2 বার পাঠ করেছে
দিল্লিতে বসছে দ্বিতীয় বৈশ্বিক বৌদ্ধ সম্মেলন
সংবাদ

দিল্লিতে বসছে দ্বিতীয় বৈশ্বিক বৌদ্ধ সম্মেলন, আলোচনায় বিশ্বশান্তি ও সহাবস্থান

বিশ্বজুড়ে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, গবেষক ও চিন্তাবিদদের অংশগ্রহণে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী ২৪ ও ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে…

2 বার পাঠ করেছে
Logo dark logo

আমাদের ইনফো

  • ধম্মইনফো সর্ম্পকে
  • যোগাযোগ
  • উপদেষ্টা
  • অর্থায়ন
  • ইনফো প্রেরণ করুন

গৌতম বুদ্ধের জীবনী

  • জন্ম
  • শৈশব কাল
  • বিবাহ
  • গৃহ ত্যাগ
  • বুদ্ধত্ব লাভ
  • ধর্ম প্রচার
  • মহাপরিনির্বাণ

বিশ্ব বৌদ্ধ ইনফো

  • এশিয়া
  • ইউরোপ
  • আফ্রিকা
  • উত্তর আমেরিকা
  • দক্ষিণ আমেরিকা

স্বদেশ ইনফো

  • জীবনী
  • ইতিহাস
  • সাহিত্য
  • ঐতিহ্য
  • সংস্কৃতি

আরো ইনফো

  • সম্পাদকীয়
  • গবেষণা
  • নির্বাচিত
  • সংবাদ

মিডিয়া ইনফো

  • ইউটিউব
  • ফেইসবুক
  • ইনস্টাগ্রাম
  • টুইটার

স্বত্ব © ২০১১-২০২৪ ধম্মইনফো সম্পাদক ও প্রকাশক: ধম্মবিরীয় ভিক্ষু

Welcome Back!

Sign in to your account

পার্সওয়ার্ড ভুলে গেছেন?