ধম্মইনফোধম্মইনফোধম্মইনফো
Font ResizerAa
  • গৌতম বুদ্ধের জীবনী
  • সর্দ্ধম নীতি ও শিক্ষা
  • ইতিহাস
  • সংস্কৃতি
  • সাহিত্য
  • জীবনী
  • প্রবন্ধ
  • সংবাদ
আপনি অধ্যায়ন করছেন: কল্পনা চাকমা অপহরণ মামলা খারিজ: রাষ্ট্রের বিচারহীনতা ও বৈষম্যের প্রতিফলন
Share
ধম্মইনফোধম্মইনফো
Font ResizerAa
Search
  • গৌতম বুদ্ধের জীবনী
  • সর্দ্ধম নীতি ও শিক্ষা
  • ইতিহাস
  • সংস্কৃতি
  • সাহিত্য
  • জীবনী
  • প্রবন্ধ
  • সংবাদ
Have an existing account? সাইন ইন
আমাদের অনুসরণ করুন
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
ধম্মইনফো > Blog > সংবাদ > কল্পনা চাকমা অপহরণ মামলা খারিজ: রাষ্ট্রের বিচারহীনতা ও বৈষম্যের প্রতিফলন
সংবাদ

কল্পনা চাকমা অপহরণ মামলা খারিজ: রাষ্ট্রের বিচারহীনতা ও বৈষম্যের প্রতিফলন

ধম্মইনফো
সর্বশেষ আপডেট: April 27, 2024 6:17 am
ধম্মইনফো
Share
SHARE

বাঘাইছড়ি উপজেলার কজইছড়ি সেনাক্যাম্পের কমান্ডার লেঃ ফেরদৌস (সম্পূর্ণ নাম মো: ফেরদৌস কায়ছার খান) এর নেতৃত্বে ১৯৯৬ এর মধ্য রাতে রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার নিউলাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে তিনি নির্মমভ পাশবিক কায়দায় অপহরণের শিকার হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমাকে অপহরণের মামলা খারিজ করে দিয়েছেন আদালত। ২৮ বছর আগের ওই ঘটনায় বাদীর তদন্ত প্রতিবেদনের ওপর নারাজি আবেদন নামঞ্জুর করে মামলাটি খারিজ করে দেন আদালত।

মঙ্গলবার ( ২৩ এপ্রিল, ২০২৪) রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তা এ আদেশ দেন।

কল্পনা চাকমা অপহৃত হলেও কে বা কারা করেছে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি, বলে দেয়া চূড়ান্ত তদন্ত প্রতিবেদনই বহাল থাকছে বলে জানিয়েছেন কল্পনার ভাই কালিন্দী কুমার চাকমার আইনজীবী সুস্মিতা চাকমা।

নারাজি আবেদন নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্তও আলোচনা করে পরে বাদী পক্ষ নেবে বলে জানিয়েছেন আইনজীবী সুস্মিতা।

১৯৯৬ সালের ১১ জুন রাতে বাঘাইছড়ি থানার নিউ লাল্যাঘোনা থেকে রাষ্ট্র কর্তৃক অপহরণ করা হয় হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা। সেসময় তিনি সংগঠনটির অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে কাজ করতেন। কল্পনা চাকমার পরিবার শুরু থেকেই সেনাবাহিনীর কয়েকজন সদস্যকে এই অপহরণের জন্য দায়ী করে আসছেন।

২০১০ সালের ২১ মে পুলিশ মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে দেয়। তখন মামলার বাদী ও অপহৃতার বড় ভাই কালিন্দী কুমার চাকমা তা প্রত্যাখ্যান করে ঘটনার পুনঃতদন্তের দাবি করেন।

২০১৬ সালে আদালত সেই আবেদন গ্রহণ করে রাঙামাটির ওই সময়কার পুলিশ সুপার সৈয়দ তারিকুল হাসানকে এ মামলার তদন্তভার দেন। তিনি দুই বছর পর ২০১৮ সালে কারও বিরুদ্ধে কোনো সাক্ষ্যপ্রমাণ না পাওয়ার তথ্য জানিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। এ প্রতিবেদনেও সেসময় নারাজি দিয়েছিলেন কল্পনার ভাই।

২০১৮ সালে মামলার বাদী কালিন্দী চাকমা আদালতে জেলা পুলিশ সুপারের তদন্ত প্রতিবেদনের ওপর নারাজি আবেদন করে পুনঃতদন্ত চেয়েছিলেন। সেই আবেদনটিই নামঞ্জুর করা হয়েছে মঙ্গলবার।

আদেশের পর কালিন্দী চাকমা বলেন, অপহরণের ২৮ বছর পরে এই আদেশ দুঃখজনক। আমি আশা করেছিলাম, ন্যায়বিচার পাবো। কিন্তু এই আদেশে হতাশ। আমি উচ্চ আদালতে ন্যায়বিচারের জন্য আবেদন করবো।

হিল উইমেন্স ফেডারেশনের ক্ষোভ

আদালত পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সহযোগী সংগঠন হিল উইমেন্স ফেডারেশন। গতকাল সংগঠনটির কেন্দ্রীয় সদস্য এন্টি চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, আদালতের মাধ্যমে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ পক্ষপাতদুষ্ট ও চিহ্নিত অপহরণকারীদের দায়মুক্তি দেওয়ার ন্যক্কারজনক নজির, যা কারও কাছে গ্রহণযোগ্য হবে না। এমন পক্ষপাতদুষ্ট পদক্ষেপের বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রামের প্রতিবাদী জনতা লড়াই চালিয়ে যাবে।

ধম্মইনফো

স্বপ্ন এবং দায়িত্ববোধ থেকে ধম্মইনফো-ডট-কম এর সূচনা। ২০১১ সালে বাংলায় প্রথম অনলাইন বৌদ্ধ সংবাদ পোর্টাল হিসেবে ধম্মইনফো যাত্রা শুরু করে, যা বৌদ্ধধর্ম, ইতিহাস, সংস্কৃতি, এবং নীতিমালা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য প্রচারে পাঠকের ব্যাপক গ্রহণ যোগ্যতা ও জনপ্রিয়তা লাভ করে। ২০১২ সালে রামুতে মৌলবাদী হামলার পর এটি একটি শক্তিশালী সংবাদ মাধ্যম হিসেবে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তর বাংলা ভাষী বৌদ্ধদের কাছে পরিচিতি লাভ করে। যদিও নিরাপত্তাজনিত কারণে ২০১৮ সালে সাইটটি প্রকাশনা বন্ধ  করা হয়, ২০২৪ সালে ধম্মবিরীয় ভিক্ষুর নেতৃত্বে এটি আবার চালু হলে ধম্মইনফো বৌদ্ধ ধর্মের প্রচার, বাংলাদেশ সংখ্যালঘু সম্প্রদায়ে সংবাদ, ঐতিহাসিক নিদর্শন, মণিষীদের জীবনী প্রকাশ, এবং ধর্মীয় উন্নয়নে কাজ করছে।

Subscribe to Our Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

এই ধম্মইনফোটি শেয়ার করুন
টুইটার ইমেইল লিং কপি করুন প্রিন্ট
পূর্বের ধম্মইনফো পাহাড়ি আজকের পত্রিকার প্রধান শিরোনাম `চীনে বিক্রি পাহাড়ি তরুণীরা’
পরবর্তী ধম্মইনফো রাজেন্দ্র লাল মুৎসুদ্দী আর্য্যশ্রাবক ডাঃ রাজেন্দ্র লাল মুৎসুদ্দী
আপনার ভাবনা শেয়ার করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বাধিক পঠিত ইনফো

ভিক্ষু
বর্তমান যুগে ভিক্ষুদের যা আবশ্যক
প্রবন্ধ
শিশু শ্রম
যে ছবি আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে পারে
নির্বাচিত সংস্কৃতি
পাকিস্তানে বৌদ্ধ বিহার
ফেইসবুক ট্রেন্ডিং ‘পাকিস্তানে একমাত্র বৌদ্ধ বিহার’! প্রকৃত সত্য কি?
সংবাদ
সেনা প্রধান ও বৌদ্ধ
সেনা প্রধানের সাথে বৌদ্ধ ফেডারেশনের সাক্ষাৎ: বৌদ্ধ সমাজের প্রতিক্রিয়া
নির্বাচিত সংবাদ
অভয়তিষ্য মহাস্থবির
আলোর ফল্গুধারা সদ্ধর্মকীর্তি সংঘরাজ অভয়তিষ্য মহাস্থবির
জীবনী
বৌদ্ধ
বৌদ্ধ বিহার ভিত্তিক পালি টোলের ইতিকথা
ইতিহাস

আরো ইনফো পড়ুন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য নিয়ে বিশেষ বক্তৃতা ১৮ মার্চ
গবেষণা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য নিয়ে বিশেষ বক্তৃতা ১৮ মার্চ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ‘ইউনিভার্সিটি অফ দ্য ওয়েস্ট’-এ বাংলাদেশের বৌদ্ধধর্মের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।…

1 বার পাঠ করেছে
সংবাদ

নিউইয়র্কের হাই লাইন পার্কে স্থাপিত হচ্ছে বিশাল বৌদ্ধ শিল্পকর্ম

বিশ্বের অন্যতম ব্যস্ত শহর নিউ ইয়র্কের সুপরিচিত ‘হাই লাইন’ পার্কে এবার বসতে যাচ্ছে এক বিশাল বুদ্ধমূর্তি। ভিয়েতনামি-আমেরিকান শিল্পী তুয়ান অ্যান্ড্রু…

3 বার পাঠ করেছে
সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের প্রস্তুতি
সংবাদ

২৯ জানুয়ারি শুরু হচ্ছে ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্হবির মহোদয়ের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া

বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় গুরু, ত্রয়োদশ সংঘরাজ এবং একুশে পদকপ্রাপ্ত অগ্গমহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ ড. জ্ঞানশ্রী মহাস্হবিরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান আগামী ২৯…

2 বার পাঠ করেছে
দিল্লিতে বসছে দ্বিতীয় বৈশ্বিক বৌদ্ধ সম্মেলন
সংবাদ

দিল্লিতে বসছে দ্বিতীয় বৈশ্বিক বৌদ্ধ সম্মেলন, আলোচনায় বিশ্বশান্তি ও সহাবস্থান

বিশ্বজুড়ে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, গবেষক ও চিন্তাবিদদের অংশগ্রহণে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী ২৪ ও ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে…

2 বার পাঠ করেছে
Logo dark logo

আমাদের ইনফো

  • ধম্মইনফো সর্ম্পকে
  • যোগাযোগ
  • উপদেষ্টা
  • অর্থায়ন
  • ইনফো প্রেরণ করুন

গৌতম বুদ্ধের জীবনী

  • জন্ম
  • শৈশব কাল
  • বিবাহ
  • গৃহ ত্যাগ
  • বুদ্ধত্ব লাভ
  • ধর্ম প্রচার
  • মহাপরিনির্বাণ

বিশ্ব বৌদ্ধ ইনফো

  • এশিয়া
  • ইউরোপ
  • আফ্রিকা
  • উত্তর আমেরিকা
  • দক্ষিণ আমেরিকা

স্বদেশ ইনফো

  • জীবনী
  • ইতিহাস
  • সাহিত্য
  • ঐতিহ্য
  • সংস্কৃতি

আরো ইনফো

  • সম্পাদকীয়
  • গবেষণা
  • নির্বাচিত
  • সংবাদ

মিডিয়া ইনফো

  • ইউটিউব
  • ফেইসবুক
  • ইনস্টাগ্রাম
  • টুইটার

স্বত্ব © ২০১১-২০২৪ ধম্মইনফো সম্পাদক ও প্রকাশক: ধম্মবিরীয় ভিক্ষু

Welcome Back!

Sign in to your account

পার্সওয়ার্ড ভুলে গেছেন?