ধম্মইনফোধম্মইনফোধম্মইনফো
Font ResizerAa
  • গৌতম বুদ্ধের জীবনী
  • সর্দ্ধম নীতি ও শিক্ষা
  • ইতিহাস
  • সংস্কৃতি
  • সাহিত্য
  • জীবনী
  • প্রবন্ধ
  • সংবাদ
আপনি অধ্যায়ন করছেন: উখিয়ায় সংখ্যালঘুর জমিতে সশস্ত্র হামলা: ভাঙচুর ও দখলের অভিযোগ
Share
ধম্মইনফোধম্মইনফো
Font ResizerAa
Search
  • গৌতম বুদ্ধের জীবনী
  • সর্দ্ধম নীতি ও শিক্ষা
  • ইতিহাস
  • সংস্কৃতি
  • সাহিত্য
  • জীবনী
  • প্রবন্ধ
  • সংবাদ
Have an existing account? সাইন ইন
আমাদের অনুসরণ করুন
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
ধম্মইনফো > Blog > সংবাদ > উখিয়ায় সংখ্যালঘুর জমিতে সশস্ত্র হামলা: ভাঙচুর ও দখলের অভিযোগ
সংবাদ

উখিয়ায় সংখ্যালঘুর জমিতে সশস্ত্র হামলা: ভাঙচুর ও দখলের অভিযোগ

ইনফো নিউজরুম
সর্বশেষ আপডেট: October 12, 2024 5:14 pm
ইনফো নিউজরুম
Share
SHARE

উখিয়ার বড়ুয়া পাড়া গ্রামে দীর্ঘদিনের জমি বিরোধের জেরে এক সংখ্যালঘুর বসতভিটেতে সশস্ত্র দুর্বৃত্তদের হামলার অভিযোগ উঠেছে। সোমবার ভোরে ৫০-৬০ জনের একদল দুর্বৃত্ত বৃদ্ধ পরিমল বড়ুয়ার ঘরে হামলা চালায়, ভাঙচুর করে এবং জমি দখলের চেষ্টা করে। হামলার ঘটনায় বৃদ্ধ পরিমল বড়ুয়া (৭৫), তার স্ত্রী শাপুলু বড়ুয়া (৬২) এবং নাতনী প্রজ্ঞা বড়ুয়া (১৩) আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরবেলা যখন পরিমল বড়ুয়ার পরিবার ঘুমিয়ে ছিল, তখন সশস্ত্র দুর্বৃত্তরা তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরের টিনের বেড়া এবং খামার ভেঙে ফেলে এবং ব্যাপক তাণ্ডব চালায়। পরিমল বড়ুয়ার পরিবারের লোকজন বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের মারধর করা হয়। এ সময় পরিমল বড়ুয়া, তার স্ত্রী ও নাতনী আহত হন।

ভিডিও লিংক : https://fb.watch/v8vfciL7dU/

পরিমল বড়ুয়ার অভিযোগ, হরিণমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মালেকের নেতৃত্বে এই হামলা চালানো হয়। তাদের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে আব্দুল মালেক এই হামলা করে বলে অভিযোগ। একই সাথে, হামলাকারীরা তার পুত্রবধূ মিল্কি বড়ুয়াকে শ্লীলতাহানিরও চেষ্টা করে বলে তিনি অভিযোগ করেন।

প্রত্যক্ষদর্শী বিধু বালা বড়ুয়া জানান, “হায়নার মতো দুর্বৃত্তরা গ্রামের উপর আক্রমণ চালায়, এবং আমরা এগিয়ে গেলে তারা আমাদেরও অস্ত্র দিয়ে ধাওয়া করে।” এ ঘটনার পর পুরো বড়ুয়া সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

হামলার পর স্থানীয় বৌদ্ধ নেতৃবৃন্দ, প্রজ্ঞাবোধি মহাথের এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মেধু কুমার বড়ুয়া, ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এই ন্যাক্কারজনক হামলার নিন্দা জানান। তারা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি করেন।

উখিয়া থানায় এ ঘটনায় প্রভাষ বড়ুয়া বাদী হয়ে অভিযোগ দাখিল করেছেন। এদিকে অভিযুক্ত শিক্ষক আব্দুল মালেক দাবি করেন যে, জমি তার রেজিস্ট্রিকৃত এবং তিনি শুধু তার জমি পুনরুদ্ধারের চেষ্টা করেছেন। তার বিরুদ্ধে জমি সংক্রান্ত মামলাও বর্তমানে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনার প্রাথমিক তদন্ত ও আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলছে।

সংবাদ
ইনফো নিউজরুম
Subscribe to Our Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

এই ধম্মইনফোটি শেয়ার করুন
টুইটার ইমেইল লিং কপি করুন প্রিন্ট
পূর্বের ধম্মইনফো পূজার মঞ্চে ইসলামী গান চট্টগ্রামের পূজামণ্ডপে ইসলামি গান পরিবেশন নিয়ে তোলপাড়: সম্প্রীতি নাকি উসকানি?
পরবর্তী ধম্মইনফো সেনা প্রধান ও বৌদ্ধ সেনা প্রধানের সাথে বৌদ্ধ ফেডারেশনের সাক্ষাৎ: বৌদ্ধ সমাজের প্রতিক্রিয়া
আপনার ভাবনা শেয়ার করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বাধিক পঠিত ইনফো

ভিক্ষু
বর্তমান যুগে ভিক্ষুদের যা আবশ্যক
প্রবন্ধ
শিশু শ্রম
যে ছবি আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে পারে
নির্বাচিত সংস্কৃতি
পাকিস্তানে বৌদ্ধ বিহার
ফেইসবুক ট্রেন্ডিং ‘পাকিস্তানে একমাত্র বৌদ্ধ বিহার’! প্রকৃত সত্য কি?
সংবাদ
অভয়তিষ্য মহাস্থবির
আলোর ফল্গুধারা সদ্ধর্মকীর্তি সংঘরাজ অভয়তিষ্য মহাস্থবির
জীবনী
সেনা প্রধান ও বৌদ্ধ
সেনা প্রধানের সাথে বৌদ্ধ ফেডারেশনের সাক্ষাৎ: বৌদ্ধ সমাজের প্রতিক্রিয়া
নির্বাচিত সংবাদ
বৌদ্ধ
বৌদ্ধ বিহার ভিত্তিক পালি টোলের ইতিকথা
ইতিহাস

আরো ইনফো পড়ুন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য নিয়ে বিশেষ বক্তৃতা ১৮ মার্চ
গবেষণা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য নিয়ে বিশেষ বক্তৃতা ১৮ মার্চ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ‘ইউনিভার্সিটি অফ দ্য ওয়েস্ট’-এ বাংলাদেশের বৌদ্ধধর্মের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।…

1 বার পাঠ করেছে
সংবাদ

নিউইয়র্কের হাই লাইন পার্কে স্থাপিত হচ্ছে বিশাল বৌদ্ধ শিল্পকর্ম

বিশ্বের অন্যতম ব্যস্ত শহর নিউ ইয়র্কের সুপরিচিত ‘হাই লাইন’ পার্কে এবার বসতে যাচ্ছে এক বিশাল বুদ্ধমূর্তি। ভিয়েতনামি-আমেরিকান শিল্পী তুয়ান অ্যান্ড্রু…

3 বার পাঠ করেছে
সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের প্রস্তুতি
সংবাদ

২৯ জানুয়ারি শুরু হচ্ছে ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্হবির মহোদয়ের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া

বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় গুরু, ত্রয়োদশ সংঘরাজ এবং একুশে পদকপ্রাপ্ত অগ্গমহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ ড. জ্ঞানশ্রী মহাস্হবিরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান আগামী ২৯…

2 বার পাঠ করেছে
দিল্লিতে বসছে দ্বিতীয় বৈশ্বিক বৌদ্ধ সম্মেলন
সংবাদ

দিল্লিতে বসছে দ্বিতীয় বৈশ্বিক বৌদ্ধ সম্মেলন, আলোচনায় বিশ্বশান্তি ও সহাবস্থান

বিশ্বজুড়ে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, গবেষক ও চিন্তাবিদদের অংশগ্রহণে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী ২৪ ও ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে…

2 বার পাঠ করেছে
Logo dark logo

আমাদের ইনফো

  • ধম্মইনফো সর্ম্পকে
  • যোগাযোগ
  • উপদেষ্টা
  • অর্থায়ন
  • ইনফো প্রেরণ করুন

গৌতম বুদ্ধের জীবনী

  • জন্ম
  • শৈশব কাল
  • বিবাহ
  • গৃহ ত্যাগ
  • বুদ্ধত্ব লাভ
  • ধর্ম প্রচার
  • মহাপরিনির্বাণ

বিশ্ব বৌদ্ধ ইনফো

  • এশিয়া
  • ইউরোপ
  • আফ্রিকা
  • উত্তর আমেরিকা
  • দক্ষিণ আমেরিকা

স্বদেশ ইনফো

  • জীবনী
  • ইতিহাস
  • সাহিত্য
  • ঐতিহ্য
  • সংস্কৃতি

আরো ইনফো

  • সম্পাদকীয়
  • গবেষণা
  • নির্বাচিত
  • সংবাদ

মিডিয়া ইনফো

  • ইউটিউব
  • ফেইসবুক
  • ইনস্টাগ্রাম
  • টুইটার

স্বত্ব © ২০১১-২০২৪ ধম্মইনফো সম্পাদক ও প্রকাশক: ধম্মবিরীয় ভিক্ষু

Welcome Back!

Sign in to your account

পার্সওয়ার্ড ভুলে গেছেন?