ধম্মইনফোধম্মইনফোধম্মইনফো
Font ResizerAa
  • গৌতম বুদ্ধের জীবনী
  • সর্দ্ধম নীতি ও শিক্ষা
  • ইতিহাস
  • সংস্কৃতি
  • সাহিত্য
  • জীবনী
  • প্রবন্ধ
  • সংবাদ
আপনি অধ্যায়ন করছেন: ব্যর্থ রাষ্ট্র “বাংলাদেশ”: আদিবাসী জনগণের বৈষম্য এবং অবহেলা
Share
ধম্মইনফোধম্মইনফো
Font ResizerAa
Search
  • গৌতম বুদ্ধের জীবনী
  • সর্দ্ধম নীতি ও শিক্ষা
  • ইতিহাস
  • সংস্কৃতি
  • সাহিত্য
  • জীবনী
  • প্রবন্ধ
  • সংবাদ
Have an existing account? সাইন ইন
আমাদের অনুসরণ করুন
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
ধম্মইনফো > Blog > সম্পাদকীয় > ব্যর্থ রাষ্ট্র “বাংলাদেশ”: আদিবাসী জনগণের বৈষম্য এবং অবহেলা
সম্পাদকীয়

ব্যর্থ রাষ্ট্র “বাংলাদেশ”: আদিবাসী জনগণের বৈষম্য এবং অবহেলা

ধম্মবিরীয়
সর্বশেষ আপডেট: January 16, 2025 6:09 am
ধম্মবিরীয় - প্রকাশক ও সম্পাদক, ধম্মইনফো
Share
SHARE

বাংলাদেশের ৫৪ বছরের স্বাধীনতার ইতিহাসে আদিবাসী জনগণের অধিকার বার বার লঙ্ঘিত হয়েছে। স্বাধীনতার দীর্ঘ পথ পেরিয়ে এলেও, আদিবাসী জনগণ এখনও সামাজিক, সাংস্কৃতিক, ও অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্যের শিকার। দেশের ৫১টি আদিবাসী সম্প্রদায় বাংলাদেশের বৈচিত্র্যময় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হলেও, তাদের অধিকার প্রাপ্তি রাষ্ট্রের পক্ষ থেকে বারবার উপেক্ষিত হয়েছে।

সম্প্রতি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক পাঠ্যপুস্তক থেকে ‘আদিবাসী’ শব্দ অপসারণের সিদ্ধান্ত একটি বাংলাদেশ যে একটি ব্যর্থ রাস্ট্র তার সুস্পষ্ট প্রতিফলন। এটি শুধুমাত্র একটি শব্দের পরিবর্তন নয়; এটি আদিবাসী জনগণের সাংস্কৃতিক স্বীকৃতি ও মর্যাদার ওপর সরাসরি আঘাত। আদিবাসীদের বিরুদ্ধে এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত তাদের অধিকারকে খর্ব করার পাশাপাশি বাংলাদেশের অসাম্প্রদায়িক ও অন্তর্ভুক্তিমূলক চেতনার বিরোধী।

‘স্টুডেন্টস ফর সভেরনিটি’ নামক উগ্র বাঙালি সংগঠনের চাপে এনসিটিবি যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তা রাষ্ট্রের দায়িত্বহীনতার পরিচায়ক। তাদের এই পদক্ষেপ আদিবাসীদের প্রতি রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি ও প্রতিশ্রুতির অভাবের প্রতিফলন।

১৫ জানুয়ারি ঢাকায় আদিবাসী ছাত্র সংগঠনগুলোর শান্তিপূর্ণ মিছিলে সহিংস হামলা কেবল নিন্দনীয় নয়, এটি মানবাধিকার লঙ্ঘনের একটি দৃষ্টান্ত। আদিবাসী ছাত্রদের ওপর এমন নৃশংস হামলা তাদের আত্মপরিচয় ও নিরাপত্তাকে বিপন্ন করেছে। এই ঘটনা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রের তালিকায় অন্তর্ভুক্ত করতে যথেষ্ট।

বাংলাদেশ
আদিবাসী ছাত্রদের শান্তি পূর্ণ সমাবেশে উগ্র বাঙালি সঙগঠন ‘স্টুডেন্টস ফর সভেরনিটি’ এর হামলা।

এ ধরনের হামলা এবং বৈষম্যমূলক নীতিগুলো আমাদের জাতীয় ঐক্যকে দুর্বল করছে। আদিবাসী জনগণকে সাংস্কৃতিক বৈচিত্র্যের অংশ হিসেবে স্বীকৃতি না দিয়ে, তাদেরকে প্রান্তিককরণের প্রচেষ্টা দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে একটি বড় বাধা।

বাংলাদেশকে একটি সফল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে, সব সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের দায়িত্ব হলো প্রতিটি নাগরিকের মর্যাদা ও অধিকার রক্ষা করা। আদিবাসী জনগণের প্রতি অবহেলা ও বৈষম্যমূলক নীতি বাংলাদেশের জাতীয় মূল্যবোধের বিপরীত। এ বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণের এখনই সময়। নতুবা, আদিবাসী জনগণকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার জন্য ইতিহাস ইউনূস তোমাকে ক্ষমা করবে না।

dhammabiriya ধম্মবিরীয়
ধম্মবিরীয়

প্রকাশক ও সম্পাদক, ধম্মইনফো-ডট-কম

Subscribe to Our Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

এই ধম্মইনফোটি শেয়ার করুন
টুইটার ইমেইল লিং কপি করুন প্রিন্ট
পূর্বের ধম্মইনফো ক্যালিফোর্নিয়ার দাবানল ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ে বাংলাদেশের ধর্মীয় গোঁড়ামি
পরবর্তী ধম্মইনফো প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের “নির্লজ্জ” শব্দের মৃত্যু হয়েছে
আপনার ভাবনা শেয়ার করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বাধিক পঠিত ইনফো

ভিক্ষু
বর্তমান যুগে ভিক্ষুদের যা আবশ্যক
প্রবন্ধ
শিশু শ্রম
যে ছবি আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে পারে
নির্বাচিত সংস্কৃতি
পাকিস্তানে বৌদ্ধ বিহার
ফেইসবুক ট্রেন্ডিং ‘পাকিস্তানে একমাত্র বৌদ্ধ বিহার’! প্রকৃত সত্য কি?
সংবাদ
সেনা প্রধান ও বৌদ্ধ
সেনা প্রধানের সাথে বৌদ্ধ ফেডারেশনের সাক্ষাৎ: বৌদ্ধ সমাজের প্রতিক্রিয়া
নির্বাচিত সংবাদ
অভয়তিষ্য মহাস্থবির
আলোর ফল্গুধারা সদ্ধর্মকীর্তি সংঘরাজ অভয়তিষ্য মহাস্থবির
জীবনী
বৌদ্ধ
বৌদ্ধ বিহার ভিত্তিক পালি টোলের ইতিকথা
ইতিহাস

আরো ইনফো পড়ুন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য নিয়ে বিশেষ বক্তৃতা ১৮ মার্চ
গবেষণা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য নিয়ে বিশেষ বক্তৃতা ১৮ মার্চ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ‘ইউনিভার্সিটি অফ দ্য ওয়েস্ট’-এ বাংলাদেশের বৌদ্ধধর্মের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।…

1 বার পাঠ করেছে
walk for peace
নির্বাচিতসম্পাদকীয়

ওয়াক ফর পিস: নীরব পদযাত্রায় বিশ্ব বিবেকের জাগরণ

যুদ্ধ, রাজনৈতিক মেরুকরণ ও সামাজিক বিভাজনের এই সময়ে বিশ্ব ক্রমেই সহনশীলতা হারাচ্ছে। ক্ষমতার ভাষা যত উচ্চরিত হচ্ছে, মানবিকতার কণ্ঠ ততই…

4 বার পাঠ করেছে
সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের প্রস্তুতি
সংবাদ

২৯ জানুয়ারি শুরু হচ্ছে ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্হবির মহোদয়ের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া

বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় গুরু, ত্রয়োদশ সংঘরাজ এবং একুশে পদকপ্রাপ্ত অগ্গমহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ ড. জ্ঞানশ্রী মহাস্হবিরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান আগামী ২৯…

2 বার পাঠ করেছে
Walk for Peace
নির্বাচিতসম্পাদকীয়

আমেরিকার রাজপথে শান্তির পদচারণা: বৌদ্ধ ভিক্ষু ও অলকার ব্যতিক্রমী এক যাত্রা

একবিংশ শতাব্দীর তৃতীয় দশকে এসে বিশ্ব এক গভীর অস্থিরতার ভেতর দিয়ে অগ্রসর হচ্ছে। ইউক্রেন, গাজা, মধ্যপ্রাচ্য, আফ্রিকা—যুদ্ধ ও সংঘাতের মানচিত্র…

8 বার পাঠ করেছে
Logo dark logo

আমাদের ইনফো

  • ধম্মইনফো সর্ম্পকে
  • যোগাযোগ
  • উপদেষ্টা
  • অর্থায়ন
  • ইনফো প্রেরণ করুন

গৌতম বুদ্ধের জীবনী

  • জন্ম
  • শৈশব কাল
  • বিবাহ
  • গৃহ ত্যাগ
  • বুদ্ধত্ব লাভ
  • ধর্ম প্রচার
  • মহাপরিনির্বাণ

বিশ্ব বৌদ্ধ ইনফো

  • এশিয়া
  • ইউরোপ
  • আফ্রিকা
  • উত্তর আমেরিকা
  • দক্ষিণ আমেরিকা

স্বদেশ ইনফো

  • জীবনী
  • ইতিহাস
  • সাহিত্য
  • ঐতিহ্য
  • সংস্কৃতি

আরো ইনফো

  • সম্পাদকীয়
  • গবেষণা
  • নির্বাচিত
  • সংবাদ

মিডিয়া ইনফো

  • ইউটিউব
  • ফেইসবুক
  • ইনস্টাগ্রাম
  • টুইটার

স্বত্ব © ২০১১-২০২৪ ধম্মইনফো সম্পাদক ও প্রকাশক: ধম্মবিরীয় ভিক্ষু

Welcome Back!

Sign in to your account

পার্সওয়ার্ড ভুলে গেছেন?